এই তিন তরকার উপর নির্ভর করে শেষ ম্যাচে জয়ের মুখ দেখতে চাইছে পোল্যান্ড
গ্রুপে পর পর দুই ম্যাচ হেরে পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে পোল্যান্ডের জন্য। ফিফা ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে থাকা দলটা ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে।
গ্রুপে পর পর দুই ম্যাচ হেরে পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে পোল্যান্ডের জন্য। ফিফা ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে থাকা দলটা ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। এই পরিস্থিতিতে নিয়মরক্ষার ম্যাচে গ্রুপ শীর্ষে থাকা জাপানের মুখোমুখি তারা। এই ম্যাচ জিতে, হারানো সম্মান কিছুটা ফিরে পাওয়াই লক্ষ্য টিম পোল্যান্ডের। এক ঝলকে দেখে নিন এই ম্যাচে পোল্যান্ডের ভাগ্য নির্ভর করবে কাদের উপর।

কামিল গ্লিক
চোটের কারণে সেনেগালের বিরুদ্ধে প্রথম থেকে খেলতে পারেননি তিনি। পোল্যান্ড ডিফেন্সের অভেদ্য প্রাচীর এই গ্লিক। ডিফেন্সেও যে বৈচিত্র থাকতে পারে তা দেখিয়েছেন গ্লিক। ডিফেন্সের পাশাপাশি মাঝে মধ্যে মাঝমাঠে উঠে এসে ফরওয়ার্ড লাইনকে বল সাপ্লাই করার কাজটিও করেন তিনি। দেশের জার্সিতেএখনও পর্যন্ত মোট ৫৯টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। চারটি গোলও রয়েছে তাঁর নামের পাশে। প্রথম থেকে খেললে এই ম্যাচে বড় ভূমিকা থাকতে পারে তাঁর।

আর্কাদিউজ মিলিক
জাপানের বিরুদ্ধে পোল্যান্ডের অন্যতম ভরসা হয়ে উঠতেই পারেন মিলিক। এখনও পর্যন্ত পোল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪০টি ম্যাচ। গোল করেছেন ১২টি।

রবার্ট লেয়নডস্কি
বলার অপেক্ষাই রাখে না যে এই দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এই স্ট্রাইকার। বার্য়ান মিউনিখের জার্সিতে মাঠ কাপানো রবার্ট দেশের জার্সিতেও সমান সাবলীল। কিন্তু এই বিশ্বকাপে চেনা ছন্দের ধারে কাছে পাওয়া যায়নি লেয়নডস্কিকে। পোল্যান্ডের জার্সিতে এখনও পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫৫টি গোল। এই ম্যাচে পোল্যান্ডকে জিততে হলে অনেকটাই নির্ভর করতে হবে লেয়নডস্কির উপর।
নজর রাখতে হবে পোল্যান্ডের কোচের উপরও। তাঁর মগজাস্ত্রও এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

অ্যাডাম নাওয়াল্কা
২০১৩ থেকে পোল্যান্ডের জাতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই কোচ। তাঁর কোচিংয়েই ২০১৬ ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে পোল্যান্ড। কিন্তু পর্তুগালের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। এই বিশ্বকাপে চরম ফ্লপ তাঁর স্ট্র্যাটেজি।












Click it and Unblock the Notifications