গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে জাপানের ভরসা এই তিন অভিজ্ঞ ফুটবলার

আজ পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে গ্রুপ ‘এইচ’ এর শীর্ষে থাকা জাপান। গ্রুপের শেষ দু’টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে তারা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

আজ পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে গ্রুপ 'এইচ' এর শীর্ষে থাকা জাপান। গ্রুপের শেষ দু'টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে তারা এবং একটি ম্যাচ ড্র হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন লক্ষ্য জাপানের। ম্যাচের আগের দিনও সেই কথাই জানিয়ে যান জাপানের কোচ নিশিনো আকিরা।

শিনজি কাগাবা

শিনজি কাগাবা

জাপান দলটার অন্যতম ভরসা শিনজি। বিশ্বকাপে জাপানের প্রথম ম্যাচেই গোল পান তিনি। তাঁর পেনাল্টি গোলেই কলম্বিয়ার বিরুদ্ধে এগিয়ে যায় জাপান। দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিরুদ্ধে ঝলসে না উঠতে পরালেও এই ম্যাচে তাঁর উপর নির্ভর করছে টিম জাপান। এখনও পর্যন্ত জাপানের জার্সিতে মোট ৯৪টি ম্যাচ খেলেছন শিনজি। ৯৪টি ম্যাচে গোল করেছেন ৩১টি।

কাইসুকে হোন্ডা

কাইসুকে হোন্ডা

বয়সটা ৩২ হলেও বিপদের সময়ে জাপানের এখনও ভরসা এই মিডফিল্ডার। সেনেগালের বিরুদ্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে জাপান। এই ম্যাচেও নজর থাকবে হোন্ডার উপর। দেশের জার্সিতে ৯৭টি ম্যাচ খেলা হোন্ডার গোল সংখ্যা ৩৭টি।

তাকাসি ইনুই

তাকাসি ইনুই

গত ম্যাচে সেনেগালের বিরুদ্ধে বিশ্বমানের গোল করেছিলেন এই মিডফিল্ডার। এছাড়া গোটা ম্যাচে ইনুইয়ের আক্রমণের দাপটে একটা সময়ে চাপে পড়ে গিয়েছিল সেনেগাল। এই ম্যাচেও জাপানকে নির্ভর করতে হবে ৩০ বছর বয়সী এই ফুটবলারের উপর। দেশের জার্সিতে ২৯ ম্যাচে ৫টি গোল আছে তাঁর।

প্লেয়ারদের পাশাপাশি জাপানের কোচের মগজাস্ত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই ম্যাচে।

নিশিনো আকিরা

নিশিনো আকিরা

১৯৭৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচে মাঠে নামেন নিশিনো। তাঁর একমাত্র আন্তর্জাতিক গোলটি আসে মালয়েশিয়ার বিরুদ্ধে। জাপানের সিনিয়র টিমের দায়িত্ব নেওয়ার আগে অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ জাপান দলেরও দায়িত্ব সামলান আকিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+