ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডেনমার্কের এই তারকারা বাজিমাত করতে পারে
বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি ডেনমার্ক। শক্তিশালী ক্রোয়েশিয়া সামনে থাকলেও সীমিত ক্ষমতার মধ্যে লড়াই চালাতে তৈরি ডেনমার্ক।
এখনও পর্যন্ত অপরাজেয় হলেও বিশ্বকাপে খুব একটা ভাল ছন্দে নেই ডেনমার্ক। গ্রুপের যে তিনটি ম্যাচ খেলেছে ডেনমার্ক তার মধ্যে দু'টি ম্যাচই তারা ড্র করেছে, জয় পেয়েছে একটি ম্যাচে। এই পরিস্থিতিতে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি তারা।
এই ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ ক্রোয়েশিয়াও হারেনি একটিও ম্যাচ। কিন্তু দুই দল না হারলেও দলগত শক্তি এবং দক্ষতার বিচারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া।
তবে, প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ডেনমার্ক তৈরি নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে লড়াই চালাতে এবং অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে রুখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে।
এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কাদের উপর নির্ভর করবে ডেনমার্কের ভাগ্য।

ক্রিস্টিয়ান এরিকসেন
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডেনমার্কের অন্যতম ভরসা এই তারকা মিডফিল্ডার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৮১টি ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। ৮১ ম্যাচে তাঁর গোল সংখ্যা ২৩। ফলে এই ম্যাচে ডেনমার্ককে জিততে হলে ভাল খেলতেই হবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে।

পিয়োনি সিস্টো
দেশের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলননি এই স্ট্রাইকার। এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। ১৭ ম্যাচে গোল করেছেন একটি। বেশি গোল না পেলেও সিস্টোর খেলা মন ছুঁয়ে গিয়েছে সমর্থকদের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততে হলে এই ম্যাচে জ্বলে উঠতে হবে সিস্টোকে।

ক্যাসপার ডলবার্গ
২০ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার ডেনমার্কের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন মোট ৭টি ম্যাচ। তবে, সবে মাত্র জাতীয় দলে জায়গা পেলেও মাত্র ২০ বছরেই যে খেলা দেখাচ্ছেন তিনি, তাতে তাঁর উপর ভরসা রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট। দেশের হয়ে একটি গোল রয়েছে তাঁর। এই ম্যাচেও ডলবার্গের উপর নির্ভর করবে ডেনমার্ক।

ওগে হোরাইডার
বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতা সমপন্ন হোরাইডার অন্যতম ফেক্টর এই দলের। কোচ হিসেবে তিনটি দেশে লিগ জিতেছেন তিনি। দেখার শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি নেন তিনি।












Click it and Unblock the Notifications