ডেনমার্কের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার এই ফুটবলারদের উপর নজর রাখুন
প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ ডেনমার্কের মুখোমুখি ক্রোয়েশিয়া। গ্রুপে অপ্রতিরোধ্য দেখিয়েছে ক্রোয়েশিয়াকে। বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে দলটা।
প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ ডেনমার্কের মুখোমুখি ক্রোয়েশিয়া। গ্রুপে অপ্রতিরোধ্য দেখিয়েছে ক্রোয়েশিয়াকে। বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে দলটা। তারকা নির্ভর নয় এই দল। ইভান রাকিটিচ, লুকা মদ্রিচের মতো তারকা থাকলেও দলগত ফুটবলই ক্রোয়েশিয়ার ইউএসপি।
প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেমে ক্রোয়েশিয়া আজ মুখোমুখি হচ্ছে ডেনমার্কের। দলগত ফুটবল এই দলের সাফল্যের মূল কাণ্ডারী হলেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিতে এই ম্যাচে ক্রোয়েশিয়ার প্রধান তিন ফুটবলারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কাদের উপর এই ম্যাচে অনেকটাই নির্ভর করবে ক্রোয়েশিয়ার ভাগ্য

লুকা মদ্রিচ
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিজ এই দলের অন্যতম বড় শক্তি। দেশের জার্সিতে এই মিডফিল্ডার এখনও পর্যন্ত খেলেছেন ১০৯টি ম্যাচ। ১০৯ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪। আর্জেন্তিনার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে অসাধারণ একটি গোল করেন তিনি। রিয়াল মাদ্রিদের এই তারকার উপর এই ম্যাচে অনেকটাই নির্ভর করবে ক্রোয়েশিয়া।

ইভান রাকিটিচ
লুকার মতোই এই দলের অন্যতম সম্পদ হল বার্সেলোনার এই মিডফিল্ডর। এই মিডফিল্ডার দেশের জার্সিতে এখনও খেলেছেন মোট ৯৫টি ম্যাচ। ৯৫ ম্যাচে দেশের জার্সিতে তাঁর গোল সংখ্যা ১৫। লুকা মদ্রিচের পাশাপাশি এই ম্যাচে জ্বলে উঠে হবে ইভান রাতিটিচকেও।

মারিও মান্দজুকিচ
ক্রোয়েশিয়ার আক্রমণভাগের মূল ভরসা মারিও। জুভেন্তাসের এই স্ট্রাইকার দেশের জার্সিতে ৮৫ ম্যাচে করেছেন ৩০টি গোল। ছয় গজ বক্সে এই ম্যাচে মান্দজুকিচ ভয়ঙ্কর হয়ে উঠলে সহজেই ডেনমার্ক বাধা টপকাতে পারে ক্রোয়েশিয়া।












Click it and Unblock the Notifications