৩৪ না ২২ রোনাল্ডো! জন্মদিনে রইল তাঁর ৭ অবতার - ভালবাসুন বা ঘৃণা করুন, উপেক্ষা করা যাবে না
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৪তম জন্মদিনে, দেখে নেওয়া যাক কেন কেউ রোনাল্ডোকে ভালোবাসা যায় বা ঘৃণা করতে পারা যায় কিন্তু তাঁকে উপেক্ষা করা যায় না।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তোস আভেইরো যিনি বেশি পরিচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা সিআরসেভেন নামে, তাঁর পরিচয় যাঁরা ফুটবল সম্পর্কে কোনও খবরই রাখেন না তাঁদেরও বলতে হবে না। তাঁর অসামান্য কেরিয়ার তাঁকে যে শুধু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে স্থান করে দিয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি), ৩৪ বছরে পা দিলেন তিনি। ক্লাব ফুটবলের প্রায় সব বড় ট্রফি এবং ব্যক্তিগত যে সব শ্রেষ্ঠত্বের পুরস্কার রয়েছে ফুটবলে, তার প্রায় সবই জেতা হয়ে গিয়েছে তাঁর। তবু তাঁর থামার কোনও লক্ষণ এখনও অবধি নেই। বয়স ৩৪ হলেও জুভেন্টাসের হয়ে তিনি প্রতি ম্যাচে যা খেলছেন, তাতে তাঁরে দেখে মনে হয় ২২-এর সদ্য় তরুণ।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">On his 34th birthday, a look at CR7's unreal numbers 🤯 <a href="https://t.co/CFNGMPy0Lg">pic.twitter.com/CFNGMPy0Lg</a></p>— B/R Football (@brfootball) <a href="https://twitter.com/brfootball/status/1092734738983464961?ref_src=twsrc%5Etfw">February 5, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে তাঁকে নিয়ে কিন্তু একেবারে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব। একদল আছেন যাঁরা অন্ধ ভক্ত আরেকদল তাঁকে দেখতেই পারেন না। তবু কেউই তাঁকে উপেক্ষা করতে পারেন না। গ্ল্যামার ও প্রতিভার আশ্চর্য ককটেল রোনাল্ডোর সম্মোহনি ক্ষমতা প্রকাশ পায় নিচে উল্লেখিত ৭টি বিষয়ে।

উচ্চ মূল্যের ফুটবলার রোনাল্ডো
৩৩ ভছর বয়সেও ১০০ মিলিয়ন ইউরোয় জুভেন্টাসে এসেছেন রোনাল্ডো। বিশ্ব ফুটবলের ইতিহাসে, হাতে গোনা কয়েকজনই আছেন ।যাঁরা এই বয়সলে এই উচ্চ মূল্য পেয়েছেন। ৯ বছর আগে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসেছিলেন ৯৪ মিলিয়ন ইউরোয়।

গোল মেশিন রোনাল্ডো
রিয়াল মাদ্রিদ ক্লাবে ৯ বছরে ৪৫০টি গোল করে তিনি রক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগেও ১২১টি গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ক্ষেত্রেও ৮৫টি গোল করে পর্তিুগালের সর্বোচ্চ গোলদাতা সিআরসেভেন।

ট্রফি জয়ী রোনাল্ডো
৫টি ব্যালন ডি'ওর, ৫টি উয়েফার সেরা খেলোয়াড়, ৪টি ফিফা ক্লাব ওয়ার্লড কাপ, ১টি উইরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ, ১টি পর্তুগীজ সুপার কাপ, ৩টি প্রিমিয়ার লিগ, ১টি এফএ কাপ, ২টি ইংলিশ লিগ কাপ, ২টি ইংলিশ সুপার কাপ, ২টি লা লিগা, ২টি স্প্যানিশ কাপ, ২টি স্প্যানিশ সুপার কাপ, ১টি ইটালিয়ান সুপার কাপ - এই হল রোনাল্ডোর ট্রফি জেতার দীর্ঘ তালিকা (ছোটখাট ট্রফি বাদে)।

ব্র্যান্ড সিআরসেভেন
শুধু ফুটবল জগত নয়, গ্ল্যামার দুনিয়াটাও খুব ভাল বোঝেন রোনাল্ডো। এই দুইয়ের নিখুঁত মিশেলেই সিআরসেভেন বর্তমান ক্রীজড়া জগতের সবচেয়ে বিপননযোগ্য ক্রীড়াবিদ হয়ে উঠেছেন। নিজের নামে পোশক সংস্থা খোলার পাশাপাশি বেশ কয়েকটি প্রথম সারির বহুজাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যৈাডার তিনি। ২০০৩ সাল থেকে নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

মিডিয়া-বোদ্ধা রোনাল্ডো
সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিকতা ধরে রাখতেও নিপুন রোনাল্ডো। বিশ্বের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুগামীর সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে তিনিই সবচেয়ে বেশি আয় করা ক্রীড়া ব্যক্তিত্ব। পোস্ট প্রতি সাড়ে ৭ লক্ষ ডলার আয় করে থাকেন।

ফিটনেসের প্রতিমূর্তি রোনাল্ডো
প্রতি ট্রেনিং সেশনে রোনাল্ডো মোট ২৩,০৫৫ কেজি ওজন তোলেন। প্রতিদিন ৩,০০০টি অ্যাবস এক্সারসাইজ করে থাকেন। তাঁর শরীরের ওজনের মাত্র ১০ শতাংশ চর্বি। প্রতি লাৎে তিনি একটি পূর্ণ বয়স্ক চিতার থেকেও বেশি শক্তি তৈরি করেন। যার ফলে তিনি মাঠে অত্যন্ত গতিতে বল নিয়ে এগোতে পারেন।

গাড়ি-প্রেমী সিআরসেভেন
তাঁর মাপের আর পাঁচজন ক্রীড়াবিদের মতো রোনাল্ডোর সংগ্রহেও রয়েছে দুর্মূল্য বেশ কয়েকটি বিলাস বহুল স্পোর্টস কার। তার সংগ্রহের মোট ১৯টি গাড়ির মোট বাজার মূল্য ১৯ মিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে কম দামী গাড়িটি হল মার্সিডিজ-বেঞ্জ সি২২০ সিডিআই। আর সবচেয়ে দামী বুগাত্তি ভেরঁ।












Click it and Unblock the Notifications