Indian Football Team: সুনীলের অবসরের পর নেতৃত্বের গুরু দায়িত্বে কে? ঘোষিত হল নতুন ভারত অধিনায়কের নাম
সুনীল ছেত্রী অবসর নিয়েছেন, কে হবেন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক তা নিয়ে জল্পনা চলছিল। বাইচুং ভুটিয়ার অবসরের পর ভারতীয় ফুটবল দলের নেতৃত্বের ব্যাটন ছিল সুনীলের কাঁধেই। সুনীল কোনও ম্যাচে খেলতে না পারলে অধিনায়ক বদল হত। সুনীলের অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। কাতারের বিরুদ্ধে ম্যাচে কে দেবেন দলকে নেতৃত্ব?
২৩ সদস্যের দল আগেই ঘোষাণা করেছিলেন ইগর স্টিমাচ। রবিবার সন্ধ্যায় ঘোষিত হল পরবর্তী ভারত অধিনায়কের নাম। কাতারের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন গুরপ্রীত সিং সান্ধু।
ইগর স্টিমাচ জানিয়েছেন,"গুরপ্রীত গত পাঁচ বছর ধরে সুনীল এবং সন্দেশ জিঙ্ঘানের সাথে আমাদের একজন অধিনায়ক ছিলেন, তাই স্বাভাবিকভাবেই এই মুহুর্তে গুরপ্রীতই দায়িত্ব নেবেন."

সুনীলের পর গুরপ্রীতই অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিলেন। ৩২ বছরের ফুটবলার জাতীয় দলের হয়ে ৭১টি ম্যাচ খেলেছেন। সুনীলের পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার।
এএফসি এশিয়ান কাপ এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের পরবর্তী প্রতিপক্ষ কাতার, যারা ইতিমধ্যেই গ্রুপ-টপার হিসেবে তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছে, । দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে গোলশূন্য ছিল। বৃহস্পতিবার সৌদি আরবের হোফুফ, একটি ম্যাচে তারা আধিপত্য বিস্তার করে, কিন্তু দৃঢ় আফগান রক্ষণ ভেঙে ফেলতে ব্যর্থ হয়।
প্রধান কোচ ইগর স্টিমাক ম্যাচের জন্য ২৩ সদস্যের একটি দল ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার কুয়েতের বিপক্ষে দেশের হয়ে শেষ খেলার পর অবসর নেওয়া অধিনায়ক সুনীল ছেত্রী ছাড়াও ডিফেন্ডার অমে রানাওয়াদে, লালচুংনুঙ্গা এবং শুভাশিস বোস কাতার যাননি। ব্যক্তিগত কারণে তার অনুরোধে শুভাশিসকে মুক্তি দেওয়া হয়।
কুয়েত ম্যাচ ড্র করার তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা আরও কমে গিয়েছে, এখন শেষ ম্যাচে কাতারের সঙ্গে জিততে হবে, সেইস অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারতকে শুধু কাতারের বিরুদ্ধে জিতলেই হবে না, একইসঙ্গে আফগানিস্তান এবং কুয়েতের মধ্যে ম্যাচ ড্র হতে হবে। তবেই তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পাবে ভারত।
ফলে কঠিন সময়ে ভারতীয় দলের দায়িত্ব নিলেন গুরপ্রীত, কুয়েত ম্যাচ না জেতায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা একে বারেই ক্ষীণ ভারতের জন্য।
মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ১৫-তে জাসিম বিন হামাদ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার জন্য যে ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন দ্বৈরথ।












Click it and Unblock the Notifications