Subrata Paul: বর্ণময় অধ্যায়ের সমাপ্তি, নিঃশব্দেই ফুটবল কেরিয়ারে ইতি টানলেন সুব্রত পাল
এক বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের স্প্যাইডারম্যান হিসাবে পরিচিত সুব্রত পাল। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সোশ্যাল সাইটে বর্ষীয়ান এই গোলরক্ষকের অবসরের কথা জানানো হয়েছে। ইন্ডিয়ান ফুটবল টিমের সমাজমাধ্যমে সুব্রতর ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'ধন্যবাদ স্পাইডারম্যান। ব্লু টাইগার্সের অন্যতম সদস্য সুব্রত পাল আজ তাঁর গ্লাভসজোড়া তুলে রাখলেন।'
টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসেন সোদপুরের সুব্রত, যিনি কলকাতা ময়দানে পরিচিত ছিলেন মিষ্টু নামেই। মোহনবাগান-ইস্টবেঙ্গল উভয় দলেই খেলেছেন। দাপটের সঙ্গে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বিগত কয়েক বছর ধরেই সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ৩৬ বছর বয়সে এসে ফুটবল কেরিয়ারে ইতি টেনে দিলেন সুব্রত পাল।

আইএস এল এবং আই লিগ মিলিয়ে মোট ১২টি দলে খেলেছেন সুব্রত পাল।খেলেছেন মোট ২২২টি ম্যাচ। ২০২১ সালে লোনে লাল হলুদে যোগ দেন, তারপর নাম লেখান এটিকে মোহনবাগানে। কিন্তু কোনও ম্যাচেই সুযোগ পাননি।
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐘𝐨𝐮 𝐒𝐩𝐢𝐝𝐞𝐫𝐦𝐚𝐧 🕸️ 🙏#BlueTigers 🐯 custodian @THESUBRATAPAUL hangs up his gloves 🧤 today 🤝#BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/aMfsxXgtpT
— Indian Football Team (@IndianFootball) December 8, 2023
অনূর্ধ্ব-২৩ থেকে শুরু করে ভারতীয় দলে সুযোগ পান। ২০০৭ সালে নেহেরু কাপ, ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ, ২০০৯ সালের নেহেরু কাপ, ২০১১ সালের এএফসি এশিয়ান কাপ, ২০১৪ সালের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব এবং ২০১৮ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বাঙালি এই গোলরক্ষক। ভাইচুং-সুনীলদের দলে তিনিও ছিলেন স্থায়ী সদস্য।
২০০৭ থেকে ২০১৮ জাতীয় দলের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন সুব্রত। ২০১১ সালে এশিয়া কাপে তাঁর দুরন্ত পারফরম্যান্স নজর কাড়ে এশিয়ার অন্য দলগুলি। ফুটবলকে বিদায় জানিয়ে এবার কী কোচিংয়ে আসবেন সুব্রত? নতুন কোন চিত্রনাট্য অপেক্ষা করছে মিষ্টুর জীবনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications