Andreas Brehme: ব্রেহমে থামলেন ৬৩-তেই! নব্বইয়ের বিশ্বকাপ ফাইনালের নায়কের জীবনাবসানে শোকাহত ফুটবল বিশ্ব

Andreas Brehme: আন্দ্রেয়াস ব্রেহমে। ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে জয়সূচক গোলটি ছিল তাঁর। ৬৩ বছর বয়সেই তাঁর জীবনাবসান। শোকাহত ফুটবল বিশ্ব।

অ্যাটাকিং ফুল ব্যাক হিসেবে খ্যাতি ছিল। ডেড-বল স্পেশ্যালিস্ট বলা হতো তাঁকে। ব্রেহমের জীবনাবসানের খবর জানিয়েছে তাঁর পরিবার।

Andreas Brehme: ব্রেহমে থামলেন ৬৩-তেই!

নব্বইয়ের বিশ্বকাপ ফাইনালে দিয়েগো মারাদোনার নেতৃত্বাধীন আর্জেন্তিনার স্বপ্নভঙ্গ হয়েছিল পেনাল্টি থেকে করা ব্রেহমের গোলেই। ১-০ গোলে জিতে সেবার বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি। বায়ার্ন মিউনিখ, রিয়াল জারাগোজার হয়ে খেলার পাশাপাশি অবসরের আগে তিনি যোগ দিয়েছিলেন কাইজেরস্লটার্ন (Kaiserslauternand)।

এই ক্লাবের হয়ে বুন্দেশলিগা খেতাবও জিতেছিলেন। অবসর নেন ১৯৯৮ সালে। ইন্টার মিলানের হয়ে খেলার সময় তিনি সেরি আ খেতাব, উয়েফা কাপ জিতেছেন। বায়ার্ন মিউনিখের তরফে শোকবার্তায় তাঁকে ভেরি স্পেশ্যাল পার্সন হিসেবে উল্লেখ করে লেখা হয়েছে, ব্রেহমের অকাল প্রয়াণে সকলেই শোকাহত।

পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাবের তরফে আরও বলা হয়েছে, বিশ্বচ্য়াম্পিয়ন ব্রেহমে সকলের হৃদয়েই থাকবেন। তিনি এফসি বায়ার্ন পরিবারের সদস্য হিসেবেই থেকে যাবেন।

কাইজেরস্লটার্নের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, এফসিকে-র রেড ডেভিলস জার্সি গায়ে ব্রেহমে ১০ বছর খেলেছেন। এই ক্লাবের হয়েই জার্মান চ্যাম্পিয়ন, জার্মান কাপ জিতেছেন। পেনাল্টি থেকে করা বিশ্বকাপ ফাইনালের জয়সূচক গোল তাঁকে কিংবদন্তি করে তুলেছিল।

উল্লেখ্য, জার্মানির হয়ে ৮৬টি ম্যাচ খেলা ব্রেহমে ৮টি গোল করেছেন। তার মধ্যে বিশ্বকাপ জেতানোর গোলটি স্মরণীয় হয়ে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+