Euro 2020: ইউরো কাপে হামেলসের আত্মঘাতী গোলে জার্মানিকে হারাল ফ্রান্স
মিউনিখে জয় দিয়েই ইউরো কাপ অভিযান শুরু করল ফ্রান্স। তবে জয় এল বিপক্ষের আত্মঘাতী গোলে। ম্যাচের ২০ মিনিটের মাথায় জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলসের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। বিশ্বচ্যাম্পিয়নরা এক গোলে জিতলেও হাঙ্গেরিকে তিন গোলে হারানোয় গ্রুপ অব ডেথের শীর্ষে থাকল গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

(ছবি- উয়েফা ইউরো ২০২০ টুইটার)
ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ দ্বৈরথে মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। ২০১৬ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছিল জার্মানি। দুই দলের পারস্পরিক সাক্ষাতের পরিসংখ্যানেও জোয়াকিম লো-র দলের চেয়ে এগিয়ে থেকে শুরু করেন দিদিয়ের দেশঁ-র ছেলেরা। তবে এদিনের ম্যাচে দুই দলকেই চেনা ছন্দে পাওয়া গেল না। হামেলসের আত্মঘাতী গোল ফলাফল নির্ধারণ করল। বারবার অফসাইডের ফাঁদে পড়লেন এমবাপে। তিনি ও বেঞ্জেমা বল জার্মানির জালে জড়ালেও তা বাতিল হয় ভার প্রযুক্তির সাহায্যে। ফলে এই দুটিকে গোল বলাও যায় না।
বরং ফ্রান্সের চেয়ে বল দখলের লড়াই-ই হোক বা আক্রমণের ঝড় তোলা, সব কিছুতেই এগিয়ে ছিল জার্মানি।
😱 Rabiot hits the post! 📸#EURO2020 pic.twitter.com/Sd64HmStl6
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021
৫১ মিনিটে আদ্রিয়োঁ রাবিওটের শট পোস্টে লেগে ফিরে আসে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিলেন জোশুয়া কিমিচ, সার্জ ন্যাব্রিরা। তা সত্ত্বেও টমাস মুলারারা চেনা ছন্দে খেললেন সে কথা বলা যাবে না। ফ্রান্সের চেয়ে দ্বিগুণ সুযোগ তৈরি করেছিল জার্মানি, যদিও তা ফ্রান্স রক্ষণের পাঁচিল ভাঙতে ব্যর্থ হয়। একাধিক সুযোগ নষ্টের মাশুল দিয়ে প্রথম ম্যাচেই হেরে তাই জার্মানরা বেশ চাপে পড়ে গেল।
Germany suffer defeat in their opening game at the EURO finals for the first time... #EURO2020 pic.twitter.com/xJ6WKeDsGv
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021
গ্রুপ এফ-কে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে ফ্রান্স, জার্মানি ও পর্তুগালের মতো হেভিওয়েট তিন দল থাকায়। কয়েক ঘণ্টার ব্যবধানে এই গ্রুপের চারটি দলকেই দেখা গেল। তিন হেভিওয়েটদের খেলা দেখে স্পষ্ট তারা নিজেদের সুনাম অনুযায়ী প্রথম ম্যাচে মেলে ধরতে পারেনি। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, গ্রুপ পর্যায়ের বাধা টপকানোর নানা হিসেবনিকেশই হয়তো স্বাভাবিক খেলা খেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। পর্তুগাল শেষ ১০ মিনিটে ঝড় তুলে জিতলেও বিপজ্জনক মনে হয়নি। ফ্রান্স ও জার্মানির খেলাতেও খুব বেশি তফাত চোখে পড়েনি। যদিও জার্মানিকে খানিকটা নখদন্তহীনই দেখিয়েছে। পরের ম্যাচে বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে খেলবে ফ্রান্স। জার্মানি কোচ হিসেবে জোয়াকিম লো-র এটিই শেষ টুর্নামেন্ট। নক আউট পর্বে যেতে জার্মানিকে গ্রুপশীর্ষে থাকা পর্তুগালের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে। মিউনিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে নামার আগে অবশ্য দলের খেলাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে লো-র জন্য।
🇫🇷 France are now unbeaten in their last 6 games against Die Mannschaft 👏#EURO2020 pic.twitter.com/rSDpKgjvsT
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021












Click it and Unblock the Notifications