এবার চেঞ্চোকে ফুটবল শেখাবেন লাল হলুদের একসময়ের প্রিয় ট্রেভর মর্গ্যান
প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান ভুটানের জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। এটা তাঁর প্রথম আন্তর্জাতিক দায়িত্ব
লাল হলুদের দায়িত্বে অনেক ম্যাজিক দেখিয়েছেন ট্রেভর জেমস মর্গ্যান। সাম্প্রতিক অতীতে মর্গ্যান জমানায় যা পারফরম্যান্স দেখিয়েছে তা নিঃসন্দেহে দারুণ ছিল। দুবারের কোচিং পর্বে তিনি দলকে আই লিগ ছাড়া সব দিয়েছেন।

তাঁর আমলে আই লিগে দু'বার রানার্স হয়েছিল ইস্টবেঙ্গল। এবার আরও একবার চ্যাম্পিয়নশিপের হাতছানি রয়েছে। তবে জানেন কী লালহলুদ ফ্যানরা। যে চেঞ্চো ইস্টবেঙ্গলের আই লিগ খেতাব জয়ের আশায় জল ঢেলে দেওয়ার জন্য দারুণ পরিশ্রম করছেন তাঁকেই এবার ট্রেনিং দেবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। না মিনার্ভা পাঞ্জাবের কোচিংয়ে যাচ্ছেন না বলে ভুল করবেন না।
মর্গ্যান দায়িত্বে পেয়েছেন ভুটানের জাতীয় ফুটবল দলের। যেখানের জাতীয় দলের জার্সি গায়ে খেলেন মিনার্ভা পাঞ্জাবের লাইফলাইন চেঞ্চো। এর আগে বিদেশে হাল সিটি, ভারতে ইস্টবেঙ্গল, আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব সামলালেও আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় এটাই তাঁর প্রথম ভেঞ্চার।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Bhutan Football federation would like to welcome Trevor Morgan as a Head Coach of Bhutan Senior National Team. <a href="https://t.co/vtjmpk6ZtP">pic.twitter.com/vtjmpk6ZtP</a></p>— Bhutan Football (@BhutanFootball) <a href="https://twitter.com/BhutanFootball/status/968789820771262464?ref_src=twsrc%5Etfw">February 28, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ইস্টবেঙ্গলে মর্গ্যানের দ্বিতীয় ইনিংস রীতিমতো খারাপ হয়েছিল। তবে আন্তর্জাতিক আঙিনায় অনেক পিছনের সারিতে থাকা একটা দেশের দায়িত্ব নিচ্ছেন কলকাতা ময়দানের একদা প্রিয় সাহেব কোচ। ফিফা ক্রমতালিকায় এখন ১৮৮ তে ভুটান। নতুন এই চ্যালেঞ্জ কতটা সাফল্যের সঙ্গে সামলাতে পারেন তিনি সেটা দেখার অপেক্ষায় কলকাতার ফুটবল ফ্যানরাও।












Click it and Unblock the Notifications