Football Rumours: ম্যান ইউয়ের ফুটবলারের দিকে নজর পিএসজির, দলবদলের তালিকায় রয়েছে কোন তারকাদের নাম?
নতুন বছরের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে দলবদলের জল্পনা। আগামী মরশুমের জন্য এখন থেকে তারকা ফুটবলারদের উপর নজর রেখেছ দলগুলি। মরশুমের মাঝপথ থেকেই একাধিক ফুটবলারের সঙ্গে কথা বার্তাও শুরু করে দিয়েছে দলগুলি। ইউরোপীয় ফুটবলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছেন নানান গুঞ্জন। কোন ফুটবলার দল পরিবর্তন করতে পারেন বা নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। তার পূর্বাভাস তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক মার্কাস ৱাশফোর্ডের কথায়। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারের সঙ্গে তাঁর বর্তমান দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই শোনা যাচ্ছে। ফলে ইংল্যান্ড তারকার সঙ্গে তাঁর সম্পর্কের দিকে নজর রেখেছে পিএসজি। দ্য আইয়ের রিপোর্ট অনুসারে এমনকি আগামী মরশুমে ইংল্যান্ড তারকার প্রতি আগ্রহ দেখাতে পারে ফরাসি ক্লাবটি।
তালিকায় দ্বিতীয় নাম আর্মান্দো বোরহা। ফুলহ্যামের এই স্ট্রাইকার চুক্তির সময়সীমা শেষ হওয়ার আগেই দল ছাড়তে পারেন বলেন শোনা যাচ্ছে। ডেইলি টেলিগ্রাফের তথ্য অনুসারে আলবেনিয়ার এই স্ট্রাইকারের সঙ্গে কথা চালাচ্ছে চেলসি। তবে বোরহার জন্য ৫০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে চাইছে না চেলসি। তাই চুক্তির বা দলবদলের বিষয়টি এখনও ঝুলে রয়েছে।
Galatasaray are in talks to sign Arsenal right-back Cedric on a permanent dealhttps://t.co/BYiSbadl7T pic.twitter.com/YWc5xTVKd6
— Mirror Football (@MirrorFootball) January 30, 2024
দল ছাড়তে পারেন আরও এক ফুটবলার। স্প্যানিশ মিডফিল্ডার পাবলো ফরনালস ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। ডেইলি মেইল রিপোর্ট অনুসারে, ২৭ বছর বয়সী এই ফুটবলার রিয়াল বেটিসে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন।
ডেইলি মিরর অনুসারে, ওয়েস্ট হ্যাম বিদায়ী সাইদ বেনরাহমাকে প্রতিস্থাপন করতে আল-ইত্তিহাদ থেকে পর্তুগিজ উইঙ্গার জোটাকে দলে নিতে পারে। ২৪ বছর বয়সী এই ফুটবলার ক্লাব এবং দেশের জার্সিতে ভালোই পারফৱম্যান্স করেছেন। দ্য হ্যামারসের রিপোর্ট অনুসারে, ইংল্যান্ডের স্ট্রাইকার ড্যানি ইঙ্গসও দলবদল করতে পারেন, ৩১ বছর বয়সী এই ওয়েস্টহ্যাম স্ট্রাইকারের দিকে উলভস এবং ক্রিস্টাল প্যালেসের নদর রয়েছে।
Chelsea target Karim Benzema ‘lined up for mystery transfer outside of Europe as he tries to escape Al-Ittihad’ https://t.co/rJAU0NfkS8 https://t.co/rJAU0NfkS8
— The Sun Football (@TheSunFootball) January 30, 2024
ডেইলি মেইলের মতে, ব্রাইটন ২২ বছর বয়সী স্পেনের মিডফিল্ডার ব্রায়ান গিলকে লোনে দেওয়ার বিষয়ে টটেনহ্যামের সাথে আলোচনা করছে।।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications