Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Al-Nassr: রক্ষণে শক্তি বৃ্দ্ধিই লক্ষ্য, আল নাসের দলে নিতে আগ্রহী রোনাল্ডোর প্রাক্তন সতীর্থকে

ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে ২০২৩ সালেই সৌদি আরবে নতুন সাম্রাজ্য গড়েছেন রোনাল্ডো। সিআরসেভেন আল নাসেরে যোগ দেওয়ার পরই এক লহমায় বদলে গিয়েছে এই দেশের ফুটবলের চিত্রটাই। ইউরোপের ক্লাব ফুটবলের নামী দামী তারকারা সৌদি আরবের বিভিন্ন ক্লাবে নাম লেখাতে শুরু করেছেন। এরমধ্যে নেইমার, করিম বেঞ্জিমার মতো তারকারাও আছেন।

ফুটবল মহলে জোর জল্পনা আল-নাসর রাফায়েল ভারানে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পুনরায় একত্রিত করতে আগ্রহী। ভারানেকে দলে নিতে আগ্রহী সৌদি আরবের ক্লাব আল নাসের। ডেইলি স্টার বলেছে যে সৌদি প্রো লিগের দল আল-নাসর ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারকে তার প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং রেড ডেভিলস সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একসঙ্গে খেলানোর ভাবনা চিন্তা করছে।

Nottingham Forest v Manchester United – Premier League – City Ground
PA Wire
Nottingham Forest v Manchester United – Premier League – City Ground

ম্যান ইউয়ের ডিফেন্ডারকে বছরে ৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরেই ভারানে ম্যান ইউ ডিফেন্সের অন্যতম ভরসার নাম। কিন্তু দলের রক্ষণকে শক্তিশালী করতে ভারানেকে দলে নিতে আগ্রহী রোনাল্ডোর ক্লাব।

অন্যদিকে এমবাপের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নিয়ে জল্পনা অব্যাহত। প্যারিস ছেড়ে আগামী মরশুমে মাদ্রিদে যেতে চলেছেন এমবাপে, এমন জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরেই। সম্প্রতি যা আরও জোড়ালো হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট রিপোর্ট করেছে যে রিয়াল মাদ্রিদের সাথে এমবাপের চুক্তির আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। তথ্য অনুসারে, দুটি পক্ষ এখনও ২৫ বছর বয়সী স্ট্রাইকারের বেতনের প্যাকেজ নিয়ে একবিন্দুতে আসতে পারেনি।


পিএসজির সাথে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত, যা তিনি গত বছর ঘোষণা করেছিলেন, এরফলে ফ্রি এজেন্ট হিসাবে এমবাপের সামনে দলবদল করার রাস্তা খোলা রয়েছে।

Kylian Mbappe: পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ! মরশুম শেষেই নতুন দলে যোগ দিচ্ছেন এমবাপে?
অন্যদিকে বার্সার তারকা ফুটবলার রাফিনিয়াকে টার্গেট করেছে টটেনহ্যাম। তবে এখনও কথাবার্তা মৌখিক স্তরেই আছে। দলবদলের বাজারে আরও বেশ কয়েকজনের নাম ভাসছে। তবে মরশুমের মাঝপথে কোনও ক্লাব বা ফুটবলারই চূড়ান্ত কোনও কিছু ঘোষণা করেব এম‌ন আশা করা ভুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+