বিশ্বকাপ জ্বরে কাঁপছে তুরস্ক ! টার্কিশ এয়ারলাইন্স ছুঁতে চলেছে নয়া রেকর্ড

২০১৮ বিশ্বকাপে মাঠে না নামলেও তুরস্ক কিন্তু বিশ্বকাপ শুরু আগে থেকেই খবরে। না ময়দান সম্পর্কিত খবরে নয়।

২০১৮ বিশ্বকাপে মাঠে না নামলেও তুরস্ক কিন্তু বিশ্বকাপ শুরু আগে থেকেই খবরে। না ময়দান সম্পর্কিত খবরে নয়। বরং তুরস্ক খবরে এসেছে সেদেশের এয়ারলাইন্স সংক্রান্ত এক খবরে, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালের। জুন মাসের ১৪ থেকে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত রাশিয়ায় আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। আর সেই আসরের ম্যাচ দেখতেই এবার ভিড় বাড়তে রাশিয়াগামী টার্কিশ এয়ারলাইন্সে।

বিশ্বকাপ জ্বরে কাঁপছে তুরস্ক ! টার্কিশ এয়ারলাইন্স ছুঁতে চলেছে নয়া রেকর্ড

মনে করা হচ্ছে সর্বকালের সমস্ত রকমের রেকর্ড এবার ছাড়িয়ে যাবে টার্কিশ এয়ারলাইন্স। ক্রমেই রাশিয়াগামী বিমানের টিকিটের চাহিদা বাড়ছে সেদেশে। যাত্রী সংখ্যার নিরিখে কার্যত এবার নতুন মাইলস্টোন ছুঁতে চলেছে টার্কিশ এয়ারলাইন্স। ইতিমধ্যেই টিকিটের রিজারভেশন ছুঁয়ে ফেলেছে রেকর্ড। এমনই তথ্য জানিয়েছে তুরস্কর একসংবাদপত্র। উল্লেখ্য তুরস্কে বসবাসকারী আর্জেন্তিনা, ব্রাজিলের নাগরিকরাই বেশি টিকিট কাটছেন বলে খবর। এছাড়া বিশ্বকাপে যে সমস্ত দেশ অংশ নিচ্ছে, তাদের অনেক নাগরিকরাই তুরস্কতে বসবাস করেন। ফলে তাঁরাই এই টিকিট কাটছেন বলে খবর।

এয়ারলাইন্সের গন্তব্যগুলির মধ্যে সামারা, মস্কো, সেন্ট পিটার্সবার্গ , কাজান, সোচির মতো ১১টি শহরে যাত্রী সংখ্যা সবচেয়ে বেশি। আর তুঙ্গে যখন টিকিটের চাহিদা ,তখনই ট্রান্সিট ফ্লাইটের ক্ষেত্রে টিকিটের ভাড়া কার্যত ৮০ শতাংশ বাড়িয়ে দিয়েছে এয়ারলাইন্স। কিন্তু তাতে তোয়াক্কাও করছেন না ফুটবল ফ্যানেরা। ইতিমধ্যেই এবছরের জানুয়ারি মাসে তুরস্ক থেকে রাশিয়ায় বিশাল সংখ্যক যাত্রী পরিবহণ করা হয়। এবার সেই পরিসংখ্যানকেও ছাপিয়ে যাবে টার্কিশ এয়ারলাইন্স,এণই ধারণা অনেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+