আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারের জের, অগ্নিগর্ভ ফ্রান্স, জ্বলছে প্যারিস

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারের জের, অগ্নিগর্ভ ফ্রান্স, জ্বলছে প্যারিস

আর্জেন্টিনার বিরুদ্ধে হারের জের, জ্বলছে ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে বারবার পিছিয়ে পড়েও আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-৩ গোলে ১২০ মিনিট শেষে ম্যাচে সমানে সমানে লড়াইয়ে ছিল ফ্রান্স। কিন্তু টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পরাজিয় হয়। ফ্রান্সের এই হার মেনে নিতে পারেননি সেই দেশের বহু সমর্থক। ম্যাচের পরই প্যারিসের রাস্তা রণক্ষেত্রের রূপ নেয়।

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারের জের, অগ্নিগর্ভ ফ্রান্স, জ্বলছে প্যারিস

নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন উগ্র ফুটবলপ্রেমীরা। তাঁদের নিশানায় ছিলেন পুলিশ আধিকারীকরা, সাধারণ পথ চলতি মানুষ এবং নিরীহরা। টাইব্রেকারে ফ্রান্সের হারের পর প্যারিস, লিয়ঁর বিভিন্ন রাস্তায় ব্যাপক সংখ্যম সমর্থকেরা ভিড় জমান। সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও এমন ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ব্যপক সংখ্যক উগ্র সমর্থকদের হাতে নিগৃহীত হচ্ছে সাধারণ পথ চলতি মানুষ এবং নিরপত্তা আধিকারিকরা। উগ্র সমর্থকরা পাথর ছুঁড়ে, বাজি ছুঁড়ে ওই পুলিশ কর্মীদের এবং সাধারণ মানুষদের আঘাত করেন।

এক জন মহিলা দ্রুত এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরনোর চেষ্টা করলে তাঁকে ঘিরে ধরেন সমর্থকেরা এবং তাঁর উপর নির্যাতন চালানো হয়। পুলিশের সঙ্গে বিখ্যাত চ্যাম্প-এলিসেস সংঘর্ষে জড়ায় সমর্থকেরা।

শহরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টায় থাকা উগ্র সমর্থকদের বাগে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ লিয়েঁ। আহত সাধারণ নাগরীকদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। বহু মানুষ আহত হয়েছেন এই দিন। উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালের পর যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং তেমন কিছু হলেও তা মোকাবিলার জন্য সারা দেশ জুড়ে ১৪ হাজার পুলিশ আধিকারিককে ম্যাচের আগে বিশেষ ডিউটিতে দেওয়া হয়েছিল কিন্তু তা কিছুই কাজে এল না।

স্মরণীয় বিশ্বকাপ ফাইনাল উপহার দিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২২। প্রথমে ২-০ গোলে এগিয়ে যা আর্জেন্টনা। এর পর ৮০ মিনিটের পর ম্যাচের ফল ২-২ করে ফ্রান্স। ম্যাচ গড়ায় ৩০ মিনিট অ্যাডেড টাইমে। সেখানেও দুই দল একটি করে গোল করে। আর্জেন্টনা প্রথমে এগিয়ে তিন্তু শেষ মুহূর্তে ১১৮ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। তিনি হ্যাটট্রিক করেন এই ম্যাচে। টাইব্রেকারে ফ্রান্স এঁটে উঠতে পারেনি আর্জেন্টিনার বিপক্ষে। ৪-২ ব্যবধানে ফরাসি বাহিনীকে পরাস্ত করে আর্জেন্টাইন যোদ্ধারা ৩৬ বছরের পর্তীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এই দিনটির জন্য সারা বিশ্বের মানুষ দীর্ঘ দিন অপেক্ষা করছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+