FIFA World Cup 2022: গ্রুপের শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে

FIFA World Cup 2022: জিতে বিশ্বকাপ অভিযান শেষ করল উরুগুয়ের

ফিফা বিশ্বকাপ ২০২২-এ শেষ হয়ে গেল উরুগুয়ের সফর। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে পরাজিত করেও বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারল না লাতিন আমেরিকার এই দেশ। পরবর্তী রাউন্ডে পৌঁছতে হলে দক্ষিণ কোরিয়ার বনাম পর্তুগাল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে পয়েন্ট নষ্ট করতে হত কিন্তু দক্ষিণ কোরিয়া জেতায় ছিটকে গেল উরুগুয়ে।

FIFA World Cup 2022: গ্রুপের শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে

গ্রুপের শেষ ম্যাচে নামার আগে কঠিন সমীকরণের মধ্যে ছিল উরুগুয়ের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর ভাগ্য। কারণ এই ম্যাচে উরুগুয়েকে জিততেই হতো পরবর্তী রাউন্ডে পৌঁছনোর জন্য। পাশাপাশি অপেক্ষা করতে হল পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে ফলাফলের উপর। কারণ দক্ষিণ কোরিয়াকে যদি হারিয়ে দিল পর্তুগাল বা এই ম্যাচটি ড্র হত তা হলে জিতলেই উরুগুয়ে শেষ ষোলোয় জায়গা করে নিতে পারত। কিন্তু দক্ষিণ কোরিয়া নিজেদের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে দেওয়ায় উরুগুয়েকে শুধু জিতলেই হতো বেশি গোলে জিততে হত কারণ গোল পার্থক্যে পিছিয়ে তারা গ্রুপে সকলের শেষে ছিল।

এই ম্যাচে দুই গোলই আসে প্রথমার্ধে। ম্যাচটিতে জোড়া গোল করেন অ্যাটাকিং মিডফিল্ডার জিওর্জিয়ান ডি আরাসকেইতা। ম্যাচের ২৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন তিনি এবং দ্বিতীয় গোলটি করেন ৩২ মিনিটে। এই দুই গোল ছাড়া সারা ম্যাচে আর কোনও গোল হয়নি। তবে, উরুগুয়ের আগেই ম্যাচে এগিয়ে যেতে পারত ঘানা। এ দিন পেনাল্টি পেয়েও তা উরুগুয়ের গোলরক্ষকের হাতে মারেন ঘানার আন্দ্রে আয়েও। তিনিই পেনাল্টিটি অর্জন করেছিলেন।

উরুগুয়ের কোচ দিয়েগো আলন্সো মাস্ট উইন ম্যাচে শুরু থেকেই খেলান লুইস সুয়ারেজকে। কিন্তু গোল শিকারি স্ট্রাইকরা গোলের দেখা পাননি। এই ম্যাচে তিনি একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। পুরো ম্যাচে দুইটি গোল করার মতো বড় সুযোগ নষ্ট করেন উরুগুয়ে। ঘানার একটি শট পোস্টে লেগে ফিরে আসে এই ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+