FIFA World Cup 2022: রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া
FIFA World Cup 2022: রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া
ফিফা বিশ্বকাপ ২০২২-এর প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করে দক্ষিণ কোরিয়া পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। ম্যাচের শুরুতে রিকার্ডো হোর্তার গোলে এগিয়ে যায় পর্তুগাল। এই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে দক্ষিণ কোরিয়া।

লিগ টেবিলের যে অবস্থায় খেলা শুরু হয় সেই জায়গায় দাঁড়িয়ে শেষ ষোলোয় পৌঁছনো দক্ষিণ কোরিয়ার জন্য যথেষ্ট শক্ত ছিল। কারণ ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের সব থেকে শক্তিশালী দল পর্তুগালের বিরুদ্ধে মুখোমুখি হয় তারা। প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দিলেও পর্তুগিজদের দলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে কোনও ভাবেই ইউরোপীয় দলটিকে হালকা ভাবে নেওয়ার উপায় ছিল না। তার উপর ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া।
পাঁচ মিনিটের মাথায় রাইট ব্যাক দিয়েগো ডালোটোর পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রিকার্ডো হোরতা। তবে, এই এগিয়ে যাওয়ার সুবিধা নিয়ে পারেনি পর্তুগাল। প্রথমার্ধেই সমতায় ফিরে আসে এশিয়ান জায়ান্টরা। দক্ষিণ কোরিয়ার সেন্টার ব্যাক ইয়ং ওন কিম গোল করে সমতায় ফেরান দলকে। ৯০ মিনিট পর্যন্ত এই ফলাফলই বজায় ছিল। অতিরিক্ত সময়ে পর্তুগালের জালে দ্বিতীয় বার বল জড়িয়ে বিশ্বকাপে টিকে থাকার রসদ তুলে নেয় দক্ষিণ কোরিয়া। ৯০+১ মিনিটে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক তথা প্রিমিয়ার লিগের ক্লাব টোটেনহ্যামের অন্যতম স্তম্ভ হিউং মিন সনের পাস থেকে দক্ষিণ কোরিয়ার হয়ে জয় সূচক গোলটি করেন পরিবর্ত ফুটবলার হি চান হোয়াং। ছয় মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও এই গোল হজম করার পর ফিরে দাঁড়ানোর কোনও সুযোগ ছিল না পর্তুগালের কাছে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পুরো ৯০ মিনিট এই ম্যাচে মাঠে রাখেননি পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। ৬৫ মিনিট মাঠে ছিলেন রোনাল্ডো, এই সময়ের মধ্যে একটি শচটও তিনি টার্গেটে রাখতে পারেননি। বরং গোল করার মতো একটি সহজ সুযোগ নষ্ট করেন।
এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও নিশ্চিত ছিল না দক্ষিণ কোরিয়া পরবর্তী রাউন্ডে যাবে কি না। কারণ অন্য খেলায় তখন ২-০ গোলে লিড করছে উরুগুয়ে। পরবর্তী রাউন্ডে পৌঁছতে হলে ৩-০ গোলের ব্যবধানে জিততে হল উরুগুয়েকে। সেই ক্ষেত্রে উরুগুয়ে বনাম ঘানা ম্যাচের অতিরিক্ত সময়ে লাতিন আমেরিকার দেশটি গোল করে দিলে দক্ষিণ কোরিয়ার সমস্ত আশা এবং পরিশ্রম মূল্যহীন হয়ে যেত। তবে, শেষ পর্যন্ত সেই রকম কিছু হয়নি। গ্রুপের রানার্স হয়ে পরবর্তী রাউন্ডে গেল দক্ষিণ কোরিয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications