FIFA World Cup 2022: ধারেভারে এগিয়ে আর্জেন্তিনা, নাছোড় নেদারল্যান্ডস! একনজরে পরিসংখ্যান

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ ভারতীয় সময় মধ্যরাতের পর (রাত সাড়ে ১২টা) থেকে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস শেষ আটে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা পাকা করেছে লিওনেল মেসির আর্জেন্তিনা। আজ ধারেভারে নীল-সাদা শিবির এগিয়েও থাকলেও তুল্যমূল্য লড়াই চালাবে কমলা ব্রিগেড।

আর্জেন্তিনা-নেদারল্যান্ডস দ্বৈরথের পরিসংখ্যান একনজরে


সৌদি আরবের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ জেতার পাশাপাশি প্রি কোয়ার্টার ফাইনালেও দেখা গিয়েছে মেসি-ম্যাজিক। সাম্প্রতিক ফর্মের নিরিখে আর্জেন্তিনা এগিয়ে থেকেই শুরু করবে। যদিও নক আউটে সব হিসেব যে কোনও সময় ওলটপালট হয়ে যেতে পারে। আর সেই লক্ষ্যেই ঝাঁপাতে চলেছে নেদারল্যান্ডস। পারস্পরিক দ্বৈরথের নিরিখেও ডাচরা এগিয়ে রয়েছে আর্জেন্তিনার চেয়ে। ২০১৮ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। আজ জিতলে সেই আক্ষেপ অনেকটাই মিটবে ডাচ সমর্থকদের।

আর্জেন্তিনা ও নেদারল্যান্ডস পরস্পরের মুখোমুখি হয়েছে ৯টি ম্যাচে। তার মধ্যে নেদারল্যান্ডস জিতেছে চারটিতে, ড্র হয়েছে ২টি ম্যাচ। বিশ্বকাপে অবশ্য দুই দেশ হেড-টু-হেড রেকর্ডের নিরিখে দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। পাঁচটি ম্যাচের মধ্যে দুই দেশ ২টি করে ম্যাচ জিতেছে। ড্র হয়েছে একটি ম্যাচ। আর্জেন্তিনা-নেদারল্যান্ডস প্রথম দ্বৈরথ হয়েছিল ১৯৭৪ সালে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ইওহান ক্রুয়েফের নেতৃত্বাধীন ডাচবাহিনী আর্জেন্তিনাকে পরাস্ত করেছিল ৪-১ গোলে।

বিশ্বকাপে এই দুই দেশ প্রথম মুখোমুখি হয় ১৯৭৪ সালেই। ক্রুয়েফের টোটাল ফুটবল ৪-০ গোলে ধরাশায়ী করেছিল আর্জেন্তিনাকে। ১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নিজেদের দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেয় আর্জেন্তিনা। মারিও কেম্পেসের জোড়া গোল প্রথমবার বিশ্বকাপ এনে দেয় আর্জেন্তিনাকে। সেবার নিয়ে পরপর দুবার বিশ্বকাপ ফাইনালে ডাচরা পরাস্ত হয়। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল নেদারল্যান্ডস। ১৯৯৮ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ডেনিস বার্গক্যাম্পের ৯০ মিনিটের মাথায় করা বিস্ময় গোলে ১-২ ব্যবধানে নেদারল্যান্ডের কাছে পরাজয়ের সম্মুখীন হয় আর্জেন্তিনা। ২০০৬ সালে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস দ্বৈরথ ড্র হয়েছিল। ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্তিনা হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। খেলা গোলশূন্য থাকায় ফলাফল নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে। ওয়েসলি স্নেইডার ও রন ভ্লারের শট রুখে নায়ক হন আর্জেন্তিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। সেই জয় আর্জেন্তিনাকে ফাইনালে পৌঁছে দিলেও অধরা থেকে গিয়েছিল বিশ্বকাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+