FIFA World Cup 2022: সীমিত গোলাবারুদ নিয়ে ডি ব্রুয়েন-হ্যাডার্ডের বেলজিয়ামকে বিধ্বস্ত করল মরক্কো
সীমিত গোলাবারুদ নিয়ে ডি ব্রুয়েন-হ্যাডার্ডের বেলজিয়ামকে বিধ্বস্ত করল মরক্কো
ফিফা ক্রমতালিতায় দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে বিধ্বস্ত করল ফিফা র্যাঙ্কিং-এ ২২ নম্বরে থাকা মরক্কো। কেভিন ডি ব্রুয়েন, এডেন হ্যাজার্ড, থরগান হ্যাজার্ড সমৃদ্ধ দলকে খেলতেই দিল না হাকিম জিয়েচ - আচরাফ হাকিমির মরক্কো। হেভিওয়েট প্রতিপক্ষকে বোতলবন্দী করে রাখল মরক্কোর ডিফেন্স।

রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে যে বেলজিয়ামকে দেখা গিয়েছিল সেই বেলজিয়াম দলের সঙ্গে কাতারে খেলা বেলজিয়াম দলকে কোনও ভাবেই যেন মেলানো যাচ্ছে না। রোমেলু লুকাকু-এডেন হ্যাজার্ডদের বেলজিয়াম সে বার ফুট ফুটিয়েছিল রাশিয়ায়, একের পর এক প্রতিপক্ষকে চূর্ণ করে পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। কিন্তু এ বার শুরু থেকেই ফ্যাকাসে লাগছে ফিফার ক্রমতালিকায় বিশ্বের দ্বিতীয় সেরা দলকে।
যদিও প্রথম ম্যাচে রোমেলু লুকাকু খেলতে পারেননি চোট থেকে রিকভার করছেন বলে এবং এই ম্যাচেও শেষের দিকে কয়েক মিনিটউ তিনি মাঠে নামেন কিন্তু একটা খেলোয়াড় নেই বলে দলটাই এই দশা হবে তা হয়তো ভাবতে পারেননি বেলজিয়ামের সমর্থকেরাও। কেভিন ডি ব্রুইনকে কানাডা ম্যাচেও খুব একটা আহামরি লাগেনি এই ম্যাচে সেই একই রকম। ম্যানচেস্টার সিটির জার্সিতে ডি ব্রুইনের যে চেনা ঝাঁঝটা লক্ষ্য করা যায় সেটা উধাও এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে। প্রথমার্ধে এই ম্যাচের স্কোর লাইন ছিল ০-০।
বেলজিয়ামের থেরে বরং অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ছটফটে লেগেছে মরক্কোকে। আফ্রিকার দেশটির ফুটবলারদের মধ্যে তালমিল ছিল চোখে পড়ার মতো। এ দিন জিয়েচের গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অফ সাইডের কারণে বাতিল না হলে অনেক আরও বড় ব্যবধানে মরক্কো জিততে পারত। ৭৩ মিনিটে পরবর্তী ফুটবলার আবদেলহামিল সাবিরি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। মরক্কো দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি তুলে নেয়। হাকিম জেইচের থেকে আসা ঠিকানা লেখা বল থেকে অপর পরবর্তী ফুটবলার জাকারিয়া আবুখালাল মরক্কোর হয়ে দ্বিতীয় গোল করে নিজেদের জয় নিশ্চিত করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications