FIFA World Cup 2022: লিওনেল মেসি ফাইনালে গোলের সংখ্যা বাড়ালে হবে নানা রেকর্ড, একনজরে সেই তথ্য

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা রবিবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ফ্রান্সের বিরুদ্ধে। তুল্যমূল্য লড়াইয়ের প্রতীক্ষা। কোপা আমেরিকা জেতানোর পর দেশের হয়ে নিজের শেষ বিশ্বকাপে কাপ ছুঁয়ে দেখতে বদ্ধপরিকর এলএম টেন। নিজেও রয়েছেন দারুণ ছন্দে। গোল করছেন, করাচ্ছেন। আর তাতেই ফাইনালে নজর থাকবে মেসির দিকে, তাঁর বাঁ পায়ের জাদুতে হতে পারে একাধিক নজির।

সোনার বুটের দৌড়

সোনার বুটের দৌড়

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে এবারের বিশ্বকাপে পাঁচটি করে গোল করেছেন। চারটি করে গোল রয়েছে অলিভিয়ের জিরু ও জুলিয়ান আলভারেজের। এই দুই ফুটবলার যদি ফাইনালে গোল না পান বা একটি গোলও করেন, এমবাপে যদি পাঁচেই আটকে থাকেন, তাহলে আর একটি গোল করলেই বিশ্বকাপে প্রথমবার সোনার বুট জিতবেন মেসি। মেসি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ২৬তম ম্যাচ খেলবেন ফাইনালে, পিছনে ফেলে দেবেন লোথার মাথেউসের ২৫টি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডকে। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা হেরে গেলেও টুর্নামেন্টের সেরা হয়ে সোনার বল জিতেছিলেন মেসি। এবারও তিনি সোনার বল জেতার বড় দাবিদার। সোনার বল যদি এবার পান তাহলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুবার এই পুরস্কার জেতার নজির গড়বেন লিও।

সোনার বলের দাবিদার

সোনার বলের দাবিদার

কাতারে ফিফা বিশ্বকাপে মেসি ইতিমধ্যেই চারটি ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। ২০১৪ সালের বিশ্বকাপেও চারটি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে মেসি স্পর্শ করেছিলেন ২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডারের কীর্তি। ফাইনালে ম্যাচের সেরা হলে পাঁচবার তিনি এই পুরস্কার জিতবেন, বিশ্বের কোনও ফুটবলারের একই বিশ্বকাপে পাঁচবার ম্যাচের সেরা হওয়ার নজির নেই। ফাইনালে গোল করলে মেসির গোলের সংখ্যা হবে ৬। ২০১৪ সালের বিশ্বকাপে মেসি পাঁচটি গোল করেছিলেন, কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক গোল করার নিরিখে সেক্ষেত্রে কাতারই মেসির কেরিয়ারে সেরা হয়ে থাকবে।

বিশ্বকাপে গোল

বিশ্বকাপে গোল

লিওনেল মেসি যদি ফাইনালে গোল করেন তাহলে বিশ্বকাপ কেরিয়ারে তাঁর গোলের সংখ্যা হবে ১২। বিশ্বকাপে ফুটবল সম্রাট ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলের সংখ্যাও ১২। ফাইনালে দুটি গোল করলে মেসি ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের জুস্ত ফোঁতেনের বিশ্বকাপে করা ১৩টি গোলের নজির। মেসি যদি ফাইনালে হ্যাটট্রিক করেন তাহলে গার্ড মুলারের ১৪টি বিশ্বকাপ গোলের নজির স্পর্শ করে ফেলবেন। উল্লেখ্য, বিশ্বকাপে সর্বাধিক ১৬টি গোল করার নজির রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসের। তাঁর পরেই রয়েছেন ব্রাজিলের রোনাল্ডো (১৫টি গোল)।

এক গোলেই বাজিমাত

এক গোলেই বাজিমাত

ফাইনালে মেসি যদি গোল করেন বা করান (অ্যাসিস্ট) তাহলে বিশ্বকাপের ইতিহাসে গোলের ক্ষেত্রে অবদান রাখার নিরিখেও রেকর্ড গড়ে ফেলবেন। মেসি বিশ্বকাপে ১১টি গোল করেছেন, সঙ্গে ৮টি অ্যাসিস্ট, অর্থাৎ ১৯টি ক্ষেত্রে গোলের পিছনে অবদান। মেসির সঙ্গে আপাতত একই জায়গায় দাঁড়িয়ে গার্ড মুলার (১৪টি গোল ও ৫টি অ্যাসিস্ট), রোনাল্ডো নাজারিও (১৫টি গোল ও চারটি অ্যাসিস্ট) ও মিরোস্লাভ ক্লোসে (১৬টি গোল ও তিনটি অ্যাসিস্ট)। ফলে একটি গোলের পিছনে অবদান রাখলেই মেসি গড়ে ফেলবেন নয়া বিশ্বরেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+