FIFA World Cup: লিভাকোভিচের গোল সেভের হ্যাটট্রিক! জাপানের স্বপ্নভঙ্গে বিশ্বকাপের শেষ আটে ক্রোয়েশিয়া

কাতারে চলতি ফিফা বিশ্বকাপে নক আউট পর্বে আজই প্রথম ম্যাচের ফয়সালা হলো পেনাল্টি শ্যুটআউটে। এগিয়ে থেকেও শেষ অবধি পরাস্ত হলো জাপান। শেষ আটে চলে গেল গতবারের রানার-আপ ক্রোয়েশিয়া। ৪৩ মিনিটে ডাইজেন মাইডার গোলে এগিয়ে গিয়েছিল জাপান। ৫৫ মিনিটে ইভান পেরিসিচ সমতা ফেরান। এরপর কোনও দলই গোল পায়নি।

জাপানের স্বপ্নভঙ্গে শেষ আটে ক্রোয়েশিয়া

টাইব্রেকারে জাপানের প্রথম দুই ফুটবলারের শটই রুখে দেন ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। জাপানের প্রথম শটটি নিতে গিয়েছিলেন মিনামিনো। দ্বিতীয় শট নেন মিতোমা। এরপর জাপানের হয়ে তৃতীয় শট নিতে গিয়ে বল জালে পাঠান তাকুমা আসানো। এরপর জাপানের কিছুটা আশা তৈরি হয় পরিবর্ত হিসেবে নামা মার্কো লিভাজার শট পোস্টে প্রতিহত হওয়ায়। যদিও জাপানের হয়ে চতুর্থ শটটি নিতে যাওয়া ইয়োসিদার প্রয়াসও রুখে দেন লিভাকোভিচ। এরপর মারিও পাসালিচের শট জালে জড়াতেই বিদায় নিশ্চিত হয়ে যায় জাপানের। পেনাল্টি শ্যুটআউটে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে কোয়ার্টারে ফাইনালে পৌঁছে যায় ক্রোটরা।

ক্রোয়েশিয়া অপরাজেয় থেকেই গ্রুপ পর্বের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছিল। গ্রুপ এফ-এ কানাডাকে ৪-১ গোলে হারানোর পর গোলশূন্য ড্র করে বেলজিয়াম ও মরক্কোর সঙ্গে। অন্যদিকে, জার্মানি ও স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রি কোয়ার্টারে জায়গা করে নেয় জাপান। এদিন নিয়ে বিশ্বকাপে জাপান-ক্রোয়েশিয়ার দ্বৈরথ হলো তৃতীয়বার। এর আগে ১৯৯৮ সালে জাপান ১ গোলে হেরে গিয়েছিল, ২০০৬ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ ছিল গোলশূন্য। এদিনের ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও তাদের খেলা ছিল মন্থর। জাপানের মধ্যে তাগিদ ছিল স্পষ্ট, বিরতিতে এগিয়েও ছিল ১ গোলে।

দ্বিতীয়ার্ধে জাপান খারাপ শুরু না করলেও লভরেনের ক্রস থেকে পুলিসিচের অনবদ্য হেডারে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার প্রয়াস চালাতে থাকে। কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলকিপারদের দক্ষতায় কেউই আর গোলমুখ খুলতে পারেনি। অতিরিক্ত সময়ে মিতোমার শট দারুণভাবে রুখে দেন লিভাকোভিচ। কাউন্টার-অ্যাটাকে জাপানকে বিপজ্জনক লাগছিল। তবে অতিরিক্ত সময়েও কোনও দল গোল পায়নি। বিশ্বকাপে এই নিয়ে তিনবার পেনাল্টি শ্যুটআউটে জয় পেল ক্রোয়েশিয়া। ২০১৮ সালের বিশ্বকাপে জিতেছিল ডেনমার্ক ও রাশিয়ার বিরুদ্ধে। এদিনের জয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোটদের প্রতিপক্ষ হতে চলেছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচের জয়ী দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+