পোল্যান্ডে বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই দিয়েগো মারাদোনার অনন্য নজির স্পর্শ করলেন লিওনেল মেসি
পোল্যান্ডে বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই দিয়েগো মারাদোনার অনন্য নজির স্পর্শ করলেন লিওনেল মেসি
ফিফা বিশ্বকাপ ২০২২-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রুপ 'সি'-এর প্রতিপক্ষ পোল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে জিতলেই শেষ ষোলোর টিকিট কনফার্ম করে নেবে লা আলবিসেলেস্তা। ড্র হলে নির্ভর করতে হবে পরবর্তী ম্যাচের ফলাফলের উপর। পোল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে নামার সঙ্গে নিজের আদর্শ এবং বিশ্ব ফুটবলের সর্বকালের সর্বকালের অন্যতম সেরা দিয়েগো মারাদোনার নজির স্পর্শ করে নিলেন মেসি।

আর্জেন্টিনার জার্সিতে মহান তারকা দিয়েগো মারাদোনা বিশ্বকাপের মঞ্চে ২২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। পোল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে নামার সঙ্গেই মারাদোনার সেই নজির ধরে ফেললেন তিনি। এটিও বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২২তম ম্যাচ।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে প্রথম গোলটি করে মারাদোনার করা বিশ্বকাপের গোলট্যালিও সমান করে ফেলেন মেসি। মারাদোনা বিশ্বকাপে আটটি গোল করেছেন, মেক্সিকোর বিরুদ্ধে লুসেইস স্টেডিয়ামে গোল করে বিশ্বকাপের মঞ্চে নিজের অষ্টম গোলটি করেন মেসি। উল্লেখ্য, ১৯৬৬ সালের পর আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সব থেকে কনিষ্ঠ এবং সব থেকে বর্ষীয়ান ফুটবলার। ২০০৬ জার্মানি বিশ্বকাপে মেসির বয়স যখন ছিল ১৮ বছর ৩৫৭ দিন তখন সার্বিয়ার বিরুদ্ধে গোল করেন এবং করান তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধেও ৩৫ বছর ১৫৫ দিন বয়সে প্রথম গোলটি তিনি করেন এবং দ্বিতীয় গোলটি করান। আর্জেন্টিনার অধিনায়ক মেসি নিজের পাঁচটি বিশ্বকাপেই অ্যাসিস্ট করেছেন। এর আগে সৌদি আরবের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে পঞ্চম ফুটবলার হিসেবে চারটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির স্পর্শ করেন।
কাতার বিশ্বকাপে মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও দুর্বল সৌদি আরবের বিরুদ্ধে ২ গোল হজম করে নীল-সাদা জার্সিধারীদের ডিফেন্স। অবিশ্বাস্য হারের সম্মুখীন হয় আর্জেন্টিনা। এর পরই গ্রুপের পরবর্তী দু'টি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর্জেন্টিনার জন্য। মেক্সিকোর বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মেসি ম্যাজিকে এবং এনজো ফার্নান্ডেজের দুর্ধর্ষ গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications