মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর মেসির নেতৃত্বে সেলিব্রেশন আর্জেন্টিনার ড্রেসিংরুমে, দেখুন ভিডিও

মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর মেসির নেতৃত্বে সেলিব্রেশন আর্জেন্টিনার ড্রেসিংরুমে, দেখুন ভিডিও

মেক্সিকোর বিরুদ্ধে মেসি ম্যাজিকে দুরন্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। মেসির পারফরম্যান্সের উপর ভর করে বিশ্বকাপে প্রবল ভাবে টিকে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগেই মেসি জানিয়েছিলেন এটা তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে।

মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর মেসির নেতৃত্বে সেলিব্রেশন আর্জেন্টিনার ড্রেসিংরুমে, দেখুন ভিডিও

কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর গুরুত্ব মেসির কাছে কতটা তা প্রথম ম্যাচ থেকেই বোঝা যাচ্ছে। সৌদি আরবের বিরুদ্ধে হারলেও পেনাল্টি থেকে গোল করার পর তাঁর উচ্ছ্বাসের মধ্যে কতটা জেদ জড়িয়ে রয়েছে তা বোঝা যাচ্ছিল। একই রকম উচ্ছ্বাস ধরা পরে যখন মেক্সিকোর বিরুদ্ধে অ্যাঞ্জেল ডি মারিয়ার থেকে পাওয়া বলে বাম পায়ের শটে বক্সের বাইরে থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। চোখের কোনে অল্প জল ঝলক দিচ্ছিল। মনের মধ্যেই বিশ্বকাপ জয়ের আকাঙ্খা তাঁকে কতটা তাড়িয়ে বেরায় তা বার বার প্রকাশ পাচ্ছিল মেসির চোখে মুখে। মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয় গোলের স্থপতিও তিনি। এনজো ফার্নান্ডেজ বাঁধিয়ে রাখার মতো বক্সের ডান দিক থেকে ডান পায়ের ইন সুইংয়ে যে গোলটি করে ছিলেন সেটির পাসও এসেছিল মেসির থেকে। এনজোর গোলের পর আর্জেন্টিনার জয় যখন প্রায় নিশ্চিত তখন তৃপ্তির হাসি ফুটে উঠেছিল ফুটবল যুবরাজের মুখে। যে ভাবে সতীর্থদের জড়িয়ে ধরেছিলেন তাতে কেউ দেখলে বলতো না যে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এমন ভাবে সতীর্থদের বুকে টেনে নিচ্ছেন।

মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা যদি জয় না পেত তা হলে প্রবল চাপে পড়ে যেত, ম্যাচ ড্র হলে কার্যত অনিশ্চিত হয়ে পরত পরবর্তী রাউন্ডে যাওয়া, হারলে নিশ্চিত ছিল বিদায়। এমন পরিস্থিতিতে মেক্সিকোর বিরুদ্ধে জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল তা জানত প্রত্যেকে। মাস্ট উইন ম্যাচে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পর গোটা দল ড্রেসিংরুমে তা সেলিব্রেট করে। খালি গায়ে মেসি দলের এই সেলিব্রেশনকে নেতৃত্ব দেন। ড্রেসিং রুমের মধ্যে দেখা যায় টেবিলের উপর লাফাচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মেসি খালি গায়ে গান গাইছেন সকলের সঙ্গে এবং এই সেলিব্রেশনকে নেতৃত্ব দিচ্ছেন। দলের কোচ লিওনেল স্কোলানিকে দলের সঙ্গে এই জয়কে সেলিব্রেট করেন এবং গোটা দলের সঙ্গেই গলা মেলাতে থাকেন এবং উৎসকে অন্য মাত্রা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+