বিশ্বকাপ জিততে না পারলেও রাজকীয় ভাবে বরণ করা হল ইতিহাস তৈরি করে চতুর্থ স্থানে শেষ করা মরক্কোকে
বিশ্বকাপ জিততে না পারলেও রাজকীয় ভাবে বরণ করা হল ইতিহাস তৈরি করে চতুর্থ স্থানে শেষ করা মরক্কোকে
বিশ্বকাপ জিততে না পারলেও মরক্কো দল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেদের ছাপ ছেড়ে গিয়েছে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে কাতারে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছিয়েছে মরক্কো। অতীতে আফ্রিকার দেশগুলি কখনও কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারেনি। কিন্তু মরক্কো এত দিন ধরে 'অসম্ভব' দাঁড়িয়ে থাকা লক্ষ্যকে ভেদ করতে সক্ষম হয়েছে।

৩২টি দলের মধ্যে বিশ্বকাপের শেষ চারে পৌঁছনো সেই দেশের ফুটবলপ্রেমীদের জন্য অনেক বড় বিষয় এবং গর্বের তথা আনন্দের বিষয়। মরক্কোর সামনে পরাজিত হয়েছে স্পেন, পর্তুগালের মতো বিশ্ব ফুটবলের তাবড় দল। তাই বিশ্বকাপ অধরা থাকলেও বিজয়ীর মতোই দেশে বরণ করে নেওয়া হল হাকিবি-জিয়েচদের। মরক্কোর রাজধানী কাসাব্ল্যান্সায় হাজার হাজার ফুটবলপ্রেমী উপস্থিত হয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো দলকে স্বাগত জানানোর জন্য। কাতারে কাতারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। ওপেন হুড বাসে তাঁদের নিয়ে যাওয়া হয় শহরের রাস্তা দিয়ে।
পুলিশি কনভয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় মরক্কোর টিম বাস। সেখানে টিম বাসের সামনে এবং পিছনে ছিল প্রায় এক ডজন পুলিশের গাড়ি এবং বাইক, ক্রমাগত সাইরেনের মধ্যে দিয়ে তাঁরা ইতিহাস তৈরি করা দলটিকে এগিয়ে নিয়ে যায়। টিম বাস থেকে কোচ এবং ফুটবলাররা হাত নাড়তে থাকেন দেশবাসীর উদ্দেশ্যে এবং অভ্যর্থনা গ্রহণ করেন। মরক্কোর ফুটবলাররা প্রত্যেকেই স্যুটেড ছিলেন এবং তাঁদের হাতে ছিল মরক্কোর পতাকা। যেমনটা মরক্কোর ফুটবলপ্রেমী মানুষ হাতে করে জাতীয় পতাকা নিয়ে বাজি ফাটিয়ে নিজেদের মহানায়কদের বরণ করে নেন।
মেকনেসের একটি রেস্তোঁরার ২৭ বছর বয়সী ওয়েটার অ্যাডাম নাজা বলছিলেন, "আমি আমাদের দলের জন্য অত্যন্ত গর্বিত। কে বলতে পারে-- হয়তো পরের বার ওরাই কাপ জিতল।" তিনি জানিয়েছেন, এই "ঐতিহাসিক দিনের সাক্ষী থাকার জন্য" এবং "বিশ্বকাপে মরক্কোর অসাধারণ যাত্রাকে সেলিব্রেট করার জন্য" ১৫০ কিমি দূর থেকে ছুঁটে এসেছেন। সেন্ট্রাল রাবাটের পাশ দিয়ে টিম বাস যাওয়ার সময়ে ৫৪ বছর বয়সী এক মরক্কো নিবাসী গর্বের সঙ্গে বলছিলেন, "আমি কতটা আনন্দিত তা মুখে বোঝাতে পারব না। ওরা আমাদের মরক্কান, আরব এবং আফ্রিকানদের গর্বিত করেছে।" ক্রোয়েশিয়া এবং বেলয়িমের উপরে গ্রুপ পর্যায়ে শেষ করেছিল মরক্কো। বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে মরক্কো পরাজিত হয়েছিল ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে। কাতার বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করে মরক্কো।












Click it and Unblock the Notifications