Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FIFA World Cup 2022: বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে পায়ে ট্যাটু করালেন দি মারিয়া-মার্টিনেজ

FIFA World Cup 2022: বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে পায়ে ট্যাটু করালেন দি মারিয়া-মার্টিনেজ

বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে নিজের বাম পায়ের বিশ্বকাপের ট্যাটু করালেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এই টুর্নামেন্টে লিওনেল মেসির দলের সাফল্যের অন্যতম কারণ। বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে তিনটিতে ক্লিনশিট রেখেছেন তিনি। এ ছাড়া পুরো টুর্নামেন্টে করেছেন একের পর এক দুর্ধর্ষ সেভ।

FIFA World Cup 2022: বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে পায়ে ট্যাটু করালেন দি মারিয়া-মার্টিনেজ

'বাজপাখি' খ্যত এই গোলকিপার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে বাঁচিয়ে দেন কিংসলে কোম্যানের শট। শুধু টাইব্রেকার বাঁচানোই নয় সারা ম্যাচে একাধিক দুর্ধর্ষ সেভ করেন তিনি। সম্ভবত টুর্নামেন্টের সেরা সেভটি তিনি করেছিলেন অ্যাডেড টাইমের শেষ মুহূর্তে। যেখানে কোলো মুয়ানির নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দেন। এই সেভটা যদি মার্টিনেজ দিতে না পারতেন তা হলে ওখানেই শেষ হয়ে যেত মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। টাইব্রেকার পর্যন্ত গড়াতোই না খেলা। ওই সময়ে আর্জেন্টিনা গোল হজম করলে কোনও ভাবেই আর ম্যাচে ফিরে আসতে পারত না।

দীর্ঘ ৩৬ বছর পর দেশের বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে বাম পায়ে তিনি করালেন ট্যাটু। শুধু ফাইনালেই নয়, আর্জেন্টিনাকে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে মার্টিনেজের দুর্ধর্ষ গোল সেভ সাহায্য করেছিল ৯০ মিনিটের মধ্যে খেলার ফলাফল বের করে নিতে। মার্টিনেজের আঁকানো ট্যাটুর উপরে আর্জেন্টিনা যে তিন বার বিশ্বকাপ জিতেছে সেই তিনটি সাল উল্লেখ করা রয়েছে।

নিজের পায়ে আঁকা বিশ্বকাপ ট্রফির ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মার্টিনেজ। শুধু একা মার্টিনেজ নন, কেরিয়ারের শেষ প্রান্তে এসে দেশের জার্সিতে বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে নিজের শরীরে বিশ্বকাপের ট্যাটু করিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়াও। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি আসে ডি মারিয়ার সৌজন্যে। বাম পায়ের দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচে আর্জেন্টিনার পাওয়া একমাত্র পেনাল্টির ক্ষেত্রেও অবদান রয়েছে ডি মারিয়ার। ওসমানে দেম্বেলে তাঁকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা এবং সেই পেনাল্টি থেকে দেশকে প্রথম গোল এনে দেন লিওনেল মেসি। অ্যাঞ্জেল দি মারিয়া নিজের উরুতে বিশ্বকাপে একটি বড় ট্রফি আঁকিয়েছেন। নক আউট পর্বে দি মারিয়াকে বিশ্রাম দিয়েছিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ অন্যতম সেরা অস্ত্রকে তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। গ্রুপ পর্বেও দারুণ পারফর্ম করেছিলেন দি মারিয়া। আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ের নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+