FIFA World Cup 2022: ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামার আগে মেসিকে 'বার্তা' রোনাল্ডোর

FIFA World Cup 2022: ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামার আগে মেসিকে 'বার্তা' রোনাল্ডোর

ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে নামার আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির উদ্দেশ্যে বার্তা পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

খালি হাত থেকে বিশ্বকাপ থেকে ফিরতে হয়েছে রোনাল্ডোকে:

খালি হাত থেকে বিশ্বকাপ থেকে ফিরতে হয়েছে রোনাল্ডোকে:

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম দুই সেরা নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই তারকা এ বার নিজেদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন। তবে, দুই জনের মধ্যে ক্রিশ্চিয়ানো কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যান। প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টর ফাইনালে পর্তুগালের প্রথম একাদশের বাইরে রোনাল্ডোকে রেখেছিলেন পর্তুগালের কোচ। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচে তাঁকে খেলানো হলেও নক আউটের দুই ম্যাচেই রিজার্ভ বেঞ্চে জায়হা হয় সিআর ৭-এর।

রোনাল্ডোকে রিজার্ভে রেখে চাকরি হারিয়েছেন পর্তুগালের কোচ:

রোনাল্ডোকে রিজার্ভে রেখে চাকরি হারিয়েছেন পর্তুগালের কোচ:

বিশ্বকাপের কোয়ার্টর ফাইনাল পর্যন্ত পর্তুগালের পৌঁছনোর নেপথ্যে রোনাল্ডোর অনেকটাই অবদান রয়েছে। প্রথম ম্যাচেই ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। পাঁচটি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হয়ে উঠেছেন রোনাল্ডো। কিন্তু তাঁকে প্রাপ্য সম্মান দেননি পর্তুগিজ কোচ। ফার্নান্দো স্যান্টোসের রোনাল্ডোকে বাইরে রাখার সিদ্ধান্ত একেবারেই ভাল ভাবে গ্রহণ করেনি গোটা ফুটবল বিশ্ব। ঘরে এবং বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে স্যান্টোসকে। পর্তুগালের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে স্যান্টোসকেই দায়ী করেছেন লুইস ফিগোর মতো পর্তুগিজ তারকা। রোনাল্ডো বান্ধবীও সামাজিক মাধ্যমে এক হাত নিয়েছেন কোচকে। পর্তুগাল ফুটবল ফেডারেশনও তাঁকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে। বলা হয়েছিল সম্মান থাকলে পদত্যাগ করুন না হলে ছাঁটাই করতে বেশি সময় লাগবে না। মান বাঁচাতে নিজের দায়িত্ব ছাড়েন বর্ষীয়ান কোচ। আট বছর পর্তুগাল ফুটবল দলের হটসিট আগলে রাখা ফার্নান্দোর পরিবর্তে নতুন হেড কোচের ভূমিকায় দেখা যেতে পারে হোসে মোরিনহোকে। মোরিনহো বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ পর্তুগিজ কোচ।

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর অবসরের কোনও সম্ভবনা নেই:

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনাল্ডোর অবসরের কোনও সম্ভবনা নেই:

পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেননি পর্তুগিজ মহানক্ষত্র। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় জানিয়ে দেবেন। কিন্তুপ বাস্তবে তেমনটা হয়নি। কিন্তু নিজের দেশের ফুটবলপ্রেমীদের চোখে জল দেখে অবসর নিতে চান না রোনাল্ডো। তিনি তাঁদের দুঃখকে আনন্দে পরিবর্তিত হতে দেখতে চান এবং সেই লক্ষ্যেই তিনি রয়েছে। অদূর ভবিষ্যতে বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর, এমনটা জানা গিয়েছে।

মেসিকে বার্তা রোনাল্ডোর:

মেসিকে বার্তা রোনাল্ডোর:

বিশেষজ্ঞ মহলের ধারণা অবসর নেওয়ার কোনও পরিকল্পনা না থাকা রোনাল্ডো তাঁর সিদ্ধান্তের মাধ্যমে নিজের সমকক্ষ লিওনেল মেসিকে বার্তা দিতে চেয়েছেন। তিনি অবসর না নিয়ে হয়তো মেসিকে বোঝাতে চেয়েছেন, ফ্রান্স ম্যাচের ফলাফল যাই হোক না কেন জাতীয় দলের জার্সি খুলে রাখার সিদ্ধান্তের পথে সে যেন না হাঁটে। পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চান না ২০ বছর অতিক্রান্ত তাঁদের শ্রেষ্ঠত্বের দ্বৈরথ শেষ হয়ে যাক বিশ্বকাপের পর। তাঁদের দ্বৈরথ, শ্রেষ্ঠত্বরের বিচারে এগিয়ে কে সবই বারবার আলোচনা কেন্দ্রে থেকেছে বিশ্ব ফুটবলে শেষ দুই দশকে। বর্তামানে ফ্রি-এজেন্ট রোনাল্ডো এবং নতুন ক্লাবের সন্ধানে তিনি রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+