শুরুতেই পিছিয়ে পড়েও পাল্টা চার গোল! গ্রুপশীর্ষে গেল ক্রোয়েশিয়া, ফিফা বিশ্বকাপে নজিরের দিনই বিদায় কানাডার

ফিফা বিশ্বকাপে শেষ ১৬-র দিকে এগিয়ে গেল ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপের রানার-আপরা আজ পিছিয়ে পড়েও কানাডাকে হারিয়ে দিল ৪-১ গোলে। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল কানাডা। তবে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে নেমেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা।

এক গোল হজমের পাল্টা চার গোল দিয়ে গ্রুপশীর্ষে ক্রোয়েশিয়া

১৯৮৬ সালে তিনটি এবং চলতি বিশ্বকাপে আগের ম্যাচে গোল করতে পারেননি কানাডার কোনও ফুটবলার। তবে এদিন ২ মিনিটের মাথায় কানাডাকে এগিয়ে দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন আলফন্সো ডেভিস। যদিও এরপর তিন গোল হজম করতে হয়েছে কানাডাকে। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ গোলে পরাস্ত হয়েছিল কানাডা। অন্যদিকে, মরক্কোর সঙ্গে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রোটদের। আজ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাকের মাধ্যমে শেষ অবধি তিন পয়েন্ট ঘরে তুলে নিল ক্রোয়েশিয়া। এদিনই মরক্কোর কাছে বেলজিয়াম পরাস্ত হওয়ায় বেশ উজ্জ্বল ক্রোটদের শেষ চারে যাওয়ার সম্ভাবনাও।

গ্রুপ এফ-এ আজকের ম্যাচটি ছিল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বল দখলের লড়াইয়ে দুই দলের মধ্যে ফারাক বেশি ছিল না। কিন্তু মূল ফারাক গড়ে দিল স্কোরলাইন। আলফন্সো ডেভিসের গোলে কানাডা এগিয়ে যাওয়ার পর ৩৬ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান আন্দ্রেজ ক্রামারিক। এরপর ৪৪ মিনিটে গোল করেন মার্কো লিভাজা। বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে ক্রোটদের হয়ে তৃতীয় তথা ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান ক্রামারিক। এরপর আর ক্রোয়েশিয়ার তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লোভরো মাজের কানাডার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এক গোল হজমের পর চার গোল প্রতিপক্ষের জালে জড়ানো নিঃসন্দেহে শেষ ম্যাচের আগে আরও আত্মবিশ্বাস বাড়াল ক্রোটদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার সামনে বেলজিয়াম। একই সময়ে শুরু হবে কানাডা বনাম মরক্কো দ্বৈরথ। ক্রোয়েশিয়া আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে। মরক্কো রয়েছে দুইয়ে, ২ ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। কানাডার গোলপার্থক্য তিন, মরক্কোর ২। তাছাড়া কানাডা ৪ গোল করেছে, একটি গোল হজম করেছে। মরক্কো দুটি গোল করেছে, দুই ম্যাচেই বজায় রেখেছে ক্লিনশিট। বেলজিয়াম ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে, গোলপার্থক্য মাইনাস ১। কানাডা দুটি ম্যাচ হেরেই বিদায় নিল। তাদের কাছে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও কোনও অঘটন ওলটপালট করে দিতে পারে রাউন্ড অব সিক্সটিনের লড়াই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+