দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে অভিযান স্প্যানিশ আর্মাডার, ২৩ জনের দলে কাদের নিলেন লোপেতেগি
রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসাবে বিশ্বকাপ শুরু করবে স্পেন। ২০১০ সালে একবারই মাত্র স্প্যানিশ আর্মাডা বিশ্বকাপ জিতেছে। গত একদশকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল এটি।
রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসাবে বিশ্বকাপ শুরু করবে স্পেন। ২০১০ সালে একবারই মাত্র স্প্যানিশ আর্মাডা বিশ্বকাপ জিতেছে। গত একদশকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল এটি। জুলেন লোপেতেগির কোচিংয়ে ইনিয়েস্তা, দিয়েগো কোস্তারা কেমন খেলেন সেটাই এখন দেখার।

২০১৬ সালে ভিনসেন্ট দেল বস্কে অবসর নেওয়ার পরে লোপেতেগি দলের হাল ধরেন। তাঁর কোচিংয়ে ভালো খেলেছে স্প্যানিশরা। তবে আগের দুর্ধর্ষ দল আর নেই স্পেনের। স্পেনকে এবার পর্তুগাল, ইরান ও মরক্কোর সঙ্গে খেলতে হবে। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ এই বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের স্কোয়াডে ২৩ জন কারা জায়গা পেয়েছেন।
স্পেনের ২৩ জনের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার : ডেভিড দে হিয়া, কেপা আরিসাবালাগা, পেপে রেইনা
ডিফেন্ডার : দানি কার্ভাহাল, জেরার্ড পিকে, নাচো, আলভারো অদ্রিওসোলা, সিসার আসপিলিকেতা, সের্গিও রামোস, নাচো মনরিয়াল, হোর্দি আলবা
মিডফিল্ডার : সের্গিও বাস্কেতস, আন্দ্রে ইনিয়েস্তা, সাউল, কোকে, তিয়াগো, মার্কো সাসেনসিও, ইসকো
ফরওয়ার্ড : রদ্রিগো, লুকাস ভাস্কেস, লাগো আসপাস, দিয়েগো কোস্তা, ডেভিড সিলভা












Click it and Unblock the Notifications