সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন পেনাল্টি থেকে গোল করা গ্রানকুভিস্ট
ফিফা বিশ্বকাপ ২০১৮: সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন আন্দ্রেই গ্রানকুভিস্ট
বিশ্বকাপের গ্রুপ এফ-এর সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে ফিফার পক্ষ থেকে আন্দ্রেই গ্রানকুভিস্টকে 'ম্যান অব দ্য ম্যাচ' হিসেবে মনোনীত করা হয়েছে। সুইডিশ সেন্ট্রাল ডিফেন্ডার তথা অধিনায়কই আজ নিঝনি নভোগোরোদ স্টেডিয়ামের একমাত্র গোলদাতা। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।
সারা ম্যাচে ওই একটি গোল ছাড়া বলার মতো কিছু ঘটেনি। কিছু কিছু ম্যাচ হয় না যেখানে ম্যাচের ঘুমন্ত গতিই নায়ক হয়ে যায় - এটাও সেরকমই একটি ম্য়াচ ছিল। পেনাল্টি গোলটি ছাড়াও অবশ্য গোটা ম্যাচে ভাল খেলেন গ্রানকুভিস্ট। প্রথমার্ধে সেন্টাল ডিফেন্স থেকে একক প্রচেষ্টায় একটি বল নিয়ে দক্ষিণ কোরিয়ার বক্সেও পৌঁছে গিয়েছিলেন তিনি।
এছাড়া ডিফেন্সেও বড় ভরসা দিয়েছেন এই ৩৩ বছরের ডিফেন্ডার। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে বারবার আটকে দিয়েছেন দক্ষিণ কোরিয় ফরোয়ার্ডদের। অনেক সময় গতিতে এঁটে উঠতে না পেরে নিজে ফাউল করেও দলের পতন রোধ করেছেন।
#SWEKOR
The first @Budweiser #ManoftheMatch of the day goes to Andreas Granqvist 🙌#WorldCup pic.twitter.com/ZdKP2DP1pI
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 18, 2018
তবে সুইডিশ অধিনায়কের পেনাল্টি শটটিরও প্রশংসা করতে হবে। দুদিন আগেই দুনিয়া অবাক হয়ে দেখেছে মেসির পেনাল্টি মিস। গ্র্যানকুভিস্ট শট নিতে যাওয়ার আগে বোধহয় সে কারণেই উত্তেজনায় চোখ বন্ধ করে নেন সুইডিশ সমর্থকরা। ২০০৬ সালে নাইজেরিয়ার বিরুদ্ধে পেনরিক লারসেনের করা গোলের পর এই প্রথম বিশ্বকাপে গোলে বল ঢোকাল সুইডেন।
#SWEKOR | That was the first #WorldCup goal for #SWE since Henrik Larsson scored against #ENG in 2006... pic.twitter.com/IX05YL4vbw
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 18, 2018
Click it and Unblock the Notifications