ইউরোপ সেরা থেকে বিশ্বসেরা হতে চায় রোনাল্ডোর পর্তুগাল, ২৩ জনের দলে জায়গা পেলেন কারা
২০১৬ ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের মঞ্চেও নিজেদের উজাড় করে দিতে চাইছে। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে গোটা দল উজ্জীবিত ফুটবল খেলতে মরিয়া।
২০১৬ ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের মঞ্চেও নিজেদের উজাড় করে দিতে চাইছে। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে গোটা দল উজ্জীবিত ফুটবল খেলতে মরিয়া। গ্রুপে রয়েছে স্পেনের মতো বিশ্বজয়ী দল। তবে প্রাথমিকভাবে দ্বিতীয় রাউন্ডে যাওয়া ছাড়া কিছু ভাবছে না পর্তুগিজরা।

পর্তুগাল দলে এবারে সুযোগ পাননি নানি ও রেনাতো স্যাঞ্চেসের মতো খেলোয়াড়। রুবেন দিয়াসের মতো তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ইউরোপ সেরা পর্তুগালের ২৩ জনের দলে কারা রয়েছেন।
পর্তুগালের ২৩ জনের দল
গোলকিপার : অ্যান্থনি লোপেস, বেতো, রুই প্যাত্রিসিও
ডিফেন্ডার : ব্রুনো আলবেস, সেড্রিক সোরেস, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গেরেইরো, রিকার্দো পেরেইরা, রুবেন দিয়াস
মিডফিল্ডার
আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মারিও, হোয়াও মোতিনহো, ম্যানুয়েল ফের্নান্দেস, উইলিয়াম কার্ভালহো, আন্দ্রে সিলভা, বের্নান্দো সিলভা
স্ট্রাইকার
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জেলসন মার্টিন্স, গঞ্জালো গেদেস, রিকার্দো কারেসমা












Click it and Unblock the Notifications