Sunil Chhetri: ফিফা থেকে লুকা মদ্রিচ, বিদায়ী ম্যাচের আগে সুনীলকে কুর্ণিশ, ক্যাপ্টেনের জন্য রাজকীয় আয়োজন
জাতীয় দলের জার্সিতে বৃহস্পতিবারই শেষ শো সুনীল ছেত্রীর। ১৯ বছরের একটা বর্ণময় অধ্যায়ের যাত্রা পথে সমাপ্তি হতে চলেছে বৃহস্পতিবার।সুনীল আবেগে ভাসছে গোটা ভারতীয় ফুটবল। শুধু দেশ নয় আন্তর্জাতিক স্তরেরও সুনীলের প্রভাব কতটা সেটা তাঁর বিদায়ী ম্যাচেই প্রতিফলিত হচ্ছে। দেশের জার্সিতে সুনীল শেষ ম্যাচ খেলার আগে শুভেচ্ছা বার্তা পেলেন ফিফা থেকে, এমনকি ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচও।
ভারতের প্রধান কোচ ইগর স্টিমাচের পোস্ট করা একটি ভিডিওতে মদ্রিচ বলেছেন, 'হাই সুনীল। আমি শুধু হ্যালো বলতে চাই এবং জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভকামনা জানাতে চাই। তোমার কেরিয়ারের জন্য অভিনন্দন। তুমি এই খেলার একজন কিংবদন্তি এবং তোমার সতীর্থদের বলছি, আমি আশা করি তুমি তার শেষ ম্যাচটি বিশেষ এবং অবিস্মরণীয় করে তুলবে। অধিনায়কের জন্য শুভকামনা এবং জয়।'

বর্তমানে বাছাইপর্বের এ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে। আফগানিস্তান চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তবে, গোল ব্যবধানে ভারত এবং কুয়েতের চেয়ে তিন পয়েন্ট পেলেও বেশ পিছিয়ে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে প্রবেশ করবে। পাশাপাশি সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর জন্যও সরাসরি যোগ্যতা অর্জন করবে।
আজ সুনীলের জন্য থাকছে রাজকীয় আয়োজন। ৬০ হাজার সুনীল ছেত্রীর মুখোশ দর্শকদের জন্য থাকবে। তাঁরা খেলার পরে তা পরবেন। যাতে স্টেডিয়াম সুনীলময় হয়ে ওঠে।গলফ-কার্টে করে ঘোরানোর পরিকল্পনা রয়েছে। যাতে দর্শকরা খুব কাছ থেকে দেশের জার্সিতে শেষবারের মতো সুনীলকে দেখতে পান।ড্রোনের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হবে।












Click it and Unblock the Notifications