Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lionel Messi: কোন বিশ্বকাপ পর্যন্ত খেলবেন মেসি? ফিফা সভাপতির উত্তর খুশি করবে এলএমটেন ভক্তদের

২০২৬ বিশ্বকাপে খেলবেন নাকি তার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ‌লিও মেসি, তা নিয়ে চর্চা অন্তহীন। মেসি আগামী বিশ্বকাপ খেলা্ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি। বরং কিছুটা ধোঁয়াশা বজায় রেখেছেন। এবার মেসির অবসর ইস্যুতে মুখ খুললেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। জানিয়ে দিলেন কোন বিশ্বকাপ পর্যন্ত খেলবেন এলএমটেন।

৩৬ বছর বয়সী মেসির পক্ষে ২০২৬ বিশ্বকাপ খেলা সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। যদিও ফিফা বস মনে করেন শুধুমাত্র ২০২৬ কেন, মেসির পক্ষে ২০৩০ এমনকি ২০৩৪ বিশ্বকাপও খেলা সম্ভব। শুনতে অবাক লাগলেও মেসিকে আরও একটি নয় দুটি বিশ্বকাপে খেলতে দেখতে চাইছেন ফিফা বস।

Lionel Messi

ফিফা প্রেসিডেন্টের কাছে সম্প্রতি কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে কী ভাবছেন?ইনফ্যান্টিনো বলেছেন, 'আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে তো বটেই, ২০৩৪ সালেও যদি খেলে এরচেয়ে ভালো কিছু হবে না!' ফিফা প্রেসিডেন্ট যে নিছকই মজা করেই এই কথাটি বলেছেন, তিনি নিজেও জানেন। কারণ ৩৬ বছরের মেসির সেইসময় বয়স হবে ৪৭ বছর। কারণ সেই বয়সে আন্তর্জাতিক ফুটবল তো দূরের কথা, ক্লাব ফুটবলে খেলাও সম্ভব হবে না।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবারের মত বর্ধিত পরিসরের এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিচ্ছে। ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এ ছাড়া ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। এশিয়া মহাদেশের বিশ্বকাপে ফের মেসি শো দেখতে চান ফিফা সভাপতি। ২০২২ সালে কাতারে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন মেসি।

মেসি নিজেকে কোথায় নিয়ে থামাবেন তা ঠিক করতে পারেননি তিনি নিজেই। সাম্প্রতিক সময়ে চোটের সমস্যা দেখা দিলেও নিয়মিত তাকে দেখা যায় জাতীয় দলের জার্সিতে। এমনকি মেসি জা‌নিয়েছেন, আপাতত তাঁর লক্ষ্য কোপা আমেরিকা। ২০২৬ সাল পর্যন্ত এখনও ভাবার সময় হয়নি। তিনি খেলাটাকে উপভোগ করছেন, যতদিন উপভোগ করবেন ততদিন খেলাটা চালিয়ে যাবেন।

একইসঙ্গে মেসি উল্লেখ করেছেন, ' ২০২২ বিশ্বকাপের পরেই মনে হয়েছিল আমি অবসর নিয়ে নেব। এখন আমি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকতে চাই। খুব দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা। এই সময়টা উপভোগ করতে চাই আমি। আগের থেকেও বেশি করে থাকতে চাই। বিশেষ মুহূর্ত উপভোগ করছি আমরা। আগামী দু-তিন বছরের কথা না ভেবে এখনকার সময়টা পুরোদস্তুর উপভোগ করতে চাই।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+