FIFA: লাল, হলুদের পর এবার নীল কার্ড, নতুন নিয়ম আসছে ফুটবলে? সিদ্ধান্ত জানাল ফিফা
ফুটবল খেলায় চালু রয়েছে দুটি কার্ড, লাল এবং হলুদ। এবার নীল কার্ড চালু করা নিয়েও গত এক এক মাস ধরে চর্চা শুরু হয়েছে। ফুটবলে হলুদ ও লাল কার্ডের পাশাপাশি নীল কার্ড চালুর বিষয়টি আলোচনায় চলছিল। নয়া নিয়মে নিয়মে বলা আছে- ম্যাচে কেউ নীল কার্ড পেলে তাকে ১০ মিনিট থাকতে হবে মাঠের বাইরে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এই নিয়ম পুরোপুরি খারিজ করে দিলেন। নীল কার্ড চালু করার বিষয়ে ফিফার যে প্রবল আপত্তি রয়েছে তা স্পষ্ট করে দিলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফপটবলের ঐতিহ্যের পরিপন্থী এই নীল কার্ড। তাই ফিফা কোনওভাবেই এই কার্ড খেলায় প্রয়োগ করার পক্ষপাতী নয়।
ফিফা সভাপতি জানিয়েছেন, 'যে কোনও প্রস্তাব আসতেই পারে। তবে সেটা গ্রহণযোগ্য কিনা সেটা খতিয়ে দেখতে। ফিফা সভাপতি হিসাবে আমি বলছি নীল কার্ড খেলায় ব্যবহার হবে না। কারণ সেটা ফুটবলের ঐতিহ্যের পরিপন্থী।'ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আগামী মরশুম থেকে লাল ও হলুদ কার্ডের পাশাপাশি নীল কার্ড চালু করার প্রস্তাব দেয়। নীল কার্ড ব্যবহার করা হবে হলুদ ও লালের মাঝামাঝি অপরাধের ক্ষেত্রে।
মূলত ব্যবহার কিংবা নিষ্ঠুর ফাউলের ক্ষেত্রে খেলোয়াড়দের নীল কার্ড দেখানো হবে এবং এর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই সাজার মেয়াদ পূর্ণ করে মাঠে ফেরার পর একই খেলোয়াড় যদি আবারও নীল কার্ড দেখেন, তবে তাঁকে লাল কার্ড দেখিয়ে বাকি ম্যাচের জন্য বের করে দেওয়া হবে। কিংবা একটি হলুদ কার্ড ও একটি নীল কার্ডের যোগফলও হবে লাল কার্ড।
এক মাস আগে একাধিক ইউরোপীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়, শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার করা হবে না। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রাজি হলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো একটু নিচের দিকের টুর্নামেন্টে নীল কার্ড পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।
আইএফএবি আগেই জানিয়েছে, তৃণমূল ফুটবলে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহারে তারা সফল হয়েছে এবং এই কার্ডের ব্যবহার তারা আরও ছড়িয়ে দিতে চায়। ইংল্যান্ডের তৃণমূল ফুটবলেও এই কার্ডের পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে।
চলতি মাসের ১০ তারিখ অরুণাচল প্রদেশে সন্তোষ ট্রফি ফাইনাল খেলা হবে। সেখানেই হাজির থাকার কথা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার সর্বোচ্চ কর্তার। সেই সঙ্গে একঝাঁক ফিফা কর্তার আসার কথা।













Click it and Unblock the Notifications