FIFA World Cup 2022: ফাইনাল ফ্রন্টিয়ারের আগে ফ্রান্স শিবিরে ভাইরাস আতঙ্ক! বেঞ্জেমা দোহায় যাচ্ছেন?

ফিফা বিশ্বকাপের ফাইনাল ফ্রন্টিয়ার রবিবার লুসাইল স্টেডিয়ামে। আর্জেন্তিনার বিরুদ্ধে খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।

মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠার পরেও দুশ্চিন্তা যাচ্ছে না ফ্রান্স শিবির থেকে। ভাইরাস হানায় বাড়তে শুরু করেছে অসুস্থতা। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও কাজের কাজ হচ্ছে না। অসুস্থতার কারণে এবার ফাইনালে অনিশ্চিত কিংসলে কোমান।

ফাইনাল ফ্রন্টিয়ারের আগে ফ্রান্স শিবিরে ভাইরাস আতঙ্ক

আদ্রিয়েঁ রাবিও (Adrien Rabiot) ও দায়োত উপামেকানো (Dayot Upamecano) মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি অসুস্থতার কারণে। ফ্লু উপসর্গের জেরে অসুস্থ বোধ করছিলেন তাঁরা। এবার সেই তালিকায় যোগ হলো কোমানের নাম। গতকাল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, কোমানের জ্বর রয়েছে। দোহায় তাপমাত্রা কমেছে, সেই সঙ্গে সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা রয়েছে। এতেই ফ্লু উপসর্গ দেখা যাচ্ছে ফুটবলারদের মধ্যে। উল্লেখ্য, ফ্রান্সই নয়, জ্বর-সহ ফ্লু উপসর্গের সমস্যার মোকাবিলা করতে হয়েছিল ব্রাজিলকেও। তখনও ব্রাজিল শিবির থেকে আঙুল তোলা হয়েছিল শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থার দিকেই।

বুধবার ছিল ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনাল। সেদিন দুপুরের পর থেকে ফ্লু উপসর্গে ভুগতে শুরু করেন কোমান। বায়ার্ন মিউনিখে খেলা এই উইঙ্গার সেদিন দলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেননি। বৃহস্পতিবার বিকেলে ফ্রান্সের রিকভারি সেশনেও অংশ নেননি কোমান। তবে অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করছেন রাবিও ও উপামেকানো। গতকাল রাবিওকে দৌড়াতে দেখা গিয়েছে। উপামেকানো ও রাবিও ফাইনালে খেলতে পারবেন বলে আশা ফ্রান্স শিবিরে। ইংল্যান্ড ম্যাচের ঠিক পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন উপামেকানো। এই দুই ফুটবলারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও, কোমানের অসুস্থতা দুশ্চিন্তামুক্ত করছে না ফরাসি শিবিরকে। একইসঙ্গে সংক্রমণ যাতে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাও করা হচ্ছে। মরক্কো ম্যাচে অল্পবিস্তর চোট পেয়েছেন অলিভিয়ের জিরু, আন্তোনি গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপে, তবে তা কোনও বড় সমস্যা নয় এবং তাঁদের খেলা নিয়েও চিন্তা নেই।

পল পোগবা, প্রেসনেল কিমপেম্বে, ক্রিস্টোফার এনকুনকু, এনগোলো কন্তে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। করিম বেঞ্জেমাকেও বিশ্বকাপ অভিযানে পাওয়া যায়নি ফিটনেসজনিত কারণে। তাঁর উরুতে চোট লেগেছিল। তারপরেও দিদিয়ের দেশঁর দল পৌঁছে গিয়েছে ফাইনালে। বেঞ্জেমার নাম এখনও রয়েছে ফ্রান্স দলে। তাঁর পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া হয়নি। ফলে তিনি ফাইনালে খেলতেই পারেন। যদিও দেশঁ তাঁকে নিয়ে যে মনোভাব দেখাচ্ছেন তাতে বেঞ্জেমা নিজেই ফাইনাল খেলতে আগ্রহী নন বলে দাবি করেছে স্পেনের সংবাদমাধ্যম।

রিয়াল মাদ্রিদের সুপারস্টার তথা ব্যালন ডি'অর-জয়ী বেঞ্জেমার রিহ্যাব চলছে স্পেনে। স্পেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদ বেঞ্জেমাকে দোহায় যাওয়ার অনুমতি দিয়েছে। অপর একটি সংবাদমাধ্যমের দাবি, বেঞ্জেমা যেতে চাইছেন না। দেশঁর বক্তব্যই তাঁকে এই সিদ্ধান্তে উপনীত করছে বলেও দাবি স্প্যানিশ মিডিয়ার।

উল্লেখ্য, বেঞ্জেমার প্রত্যাবর্তন নিয়ে প্রশ্নের উত্তরে দেশঁ স্পষ্ট করে দিয়েছিলেন, যে ২৪ জন দলের সঙ্গে রয়েছেন তাঁদের খেয়াল রাখছেন। বাকিদের নিয়ে এখন মাথা ঘামাচ্ছেন না। কিমপেম্বে ও পোগবার নাম করলেও দেশঁ অবশ্য সেদিন বেঞ্জেমার কথা বলেননি। বেঞ্জেমাকে নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তা এড়িয়ে অন্য প্রশ্ন নেন দেশঁ। যদিও বেঞ্জেমা নানা পোস্ট করে দলকে উজ্জীবিত করার বার্তা দিচ্ছেন। যোগাযোগ রাখছেন মাদ্রিদের সতীর্থদের সঙ্গেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+