আইএসএলে ওড়িশা এফসি-কে হারিয়ে লিগ তালিকার শীর্ষে এফসি গোয়া

আইএসএলে ওড়িশা এফসি-কে হারিয়ে লিগ তালিকার শীর্ষে এফসি গোয়া

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল এফসি গোয়া। ১৫ ম্যাচে ৩০ পয়েন্টে অবস্থান করছে গোয়া। সম পরিমাণ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওড়িশা এফসি।

আইএসএলে ওড়িশা এফসি-কে হারিয়ে লিগ তালিকার শীর্ষে এফসি গোয়া

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে এফসি গোয়া। প্রথমার্ধে হোম টিম ওড়িশা এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন এফসি গোয়ার খেলোয়াড়েরা। মুহুর্মুহ আক্রমণের চাপ সামলাতে না পেরে ম্যাচের ২১ মিনিটে ওড়িশার ডিফেন্ডার বিনিত রাই-র আত্মঘাতী গোলে এগিয়ে যায় গোয়া। ২৪ ও ২৫ মিনিটে পরপর গোল দিয়ে অ্যাওয়ে দলের হয়ে ব্যবধান বাড়ান জ্যাকিচান সিং।

দ্বিতীয়ীর্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে ওড়িশা এফসি। আক্রমণে ঝাঁঝ বাড়ায় হোম টিম। ৫৯ ও ৬৫ মিনিটে ম্যানুয়েল ওনৌ-র গোলে ম্যাচে ব্যবধান কমায় ওড়িশা। কিন্তু ৯০ মিনিটে গোল দিয়ে ম্যাচে গোয়ার জয় নিশ্চিত করেন ফেরান কোরোমিনাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। সম পরিমা ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে থাকা হায়দরাবাদ টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+