Fabinho: সৌদি লিগে প্রথম ম্যাচ খেলেই ভক্তের কাছ থেকে দামি ঘড়ি উপহার পেলেন ফ্যাবিনহো, দেখুন ভিডিও
ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে বর্তমানে অনেক তারকা ফুটবলারের গন্তব্য এখন সোদি আরব। আল নাসেরে রোনাল্ডো যোগ দেওয়ার পর থেকেই একের পর এক তারকা ফুটবলার মরুদেশের বিভিন্ন ক্লাবে নাম লেখাচ্ছেন। বিপুল পরিমাণ আর্থিক চুক্তিতে আল নাসের, আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলে খেলতে আসছেন ফুটবলাররা।
রোনাল্ডোর ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সাদিও মানে। আবার রেকর্ড দড়ে আল হিলালে সদ্য নাম লিখিয়েছেন নেইমার। কালিদু কৌলিবালি, রুবেন নেভেস ও সারগেজ মিলিনকোভিচ-স্যাভিচ আগেই আল হিলালের সদস্য হয়েছেন। সৌদি আরবের আরও এক ক্লাব আল ইত্তিহাদ আবার দলে টেনেছে ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনহোকে। লিভারপুলের প্রাক্তন তারকারও ঠিকানা এখন সৌদি আরব।

বিপুল পরিমাণ আর্থিক চুক্তিতো আছেই। সঙ্গে অন্য সুযোগ সুবিধাও রয়েছে সৌদি আরবে। ফুটবল ক্লাব গুলির আর্থিক ক্ষমতা যেমন শক্তিশালী তেমনই এই ক্লাব গুলির সমর্থকরাও এক একজন ধন কুবের। ফলে প্রিয় তারকাকে সামনে পেয়ে দামি উপহার দিতে কসুর করছেন না। ভক্তের কাছ থেকে এমনই অভাবনীয় উপহার পেয়েছেন ফ্যাবিনহো। যা চমকে দেওয়ার মতোই।
চলতি মরসুমে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফ্যাবিনহো। সম্প্রতি সৌদি প্রো লিগে অভিষেক ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ডিফেন্ডারের। ফ্যাবিয়ানোর প্রথম ম্যাচেই ৩-০ গোলে জয় পেয়েছে আল ইত্তিহাদ। কিন্তু ম্যাচ শেষে অভবানীয় ঘটনার সাক্ষী থাকলেন ব্রাজিলিয়ান তারকা।

কথায় আছে মেজাজটাই আসল রাজা। তবে তারকার নয়। তাঁর ভক্তের। এই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সৌদির একটি ক্লাবে খেলেন ব্রাজিলের ফুটবলার ফ্যাবিনহো। তাঁর খেলায় মুগ্ধ তাঁরই এক ভক্ত।
ম্যাচ শেষে ফ্যাবিয়ানোর হাতে রোলেক্স ঘড়ি উপহার দিলেন ওই ভক্ত। ভক্তের থেকে দামী গিফট পাওয়ায় অভিভূত ফ্যাবিনহো। উত্তেজনার বসে তাঁর হাত থেকে পরে গেল ঘড়িও। তবুও উপহার পেয়ে খানিকটা অবাক হয়ে গিয়েছেন নেইমারের বন্ধু।
الاعلامي " ابراهيم الفريان " يقوم بإهداء محترف #الاتحاد ( فابينهو ) .. " ساعة " كونه أحد نجوم المباراة#الاتحاد_الرائد#دوري_روشن_السعودي pic.twitter.com/43HEM6jWXw
— علاء سعيد (@alaa_saeed88) August 14, 2023
দামি এই ঘড়িটি ফ্যাবিনহোর হাতে তুলে দেন তাঁর ভক্ত। কিন্তু ব্রাজিলিয়ান তারকার হাত থেকে পড়ে যায় ঘড়িটি। কিন্তু সেটা তুলে পরম যত্নে গ্রহণ করেন ফ্যাবিনহো।
ফ্যাবিনহো ছাড়াও এই ক্লাবে যোগ দিয়েছেন কোন্তে এবং করিম বেঞ্জিমা।এই ম্যাচে ফরাসি তারকা গোল না পেলেও গোলে র ক্ষেত্রে সহায়তা করেছেন। এবার কিন্তু সৌদি লিগে লড়াই জমবে। রোনাল্ডো-নেইমার-বেঞ্জিমা একঝাঁক তারকা ঝড় তুলতে তৈরি মরুদেশে।












Click it and Unblock the Notifications