Euro Cup 2024: জিদান থেকে ইনিয়েস্তা, ইউরো কাপে দর্শনীয় ফুটবল খেলে কারা জিতেছেন সোনার বল?
শুক্রবার থেকে শুরু ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো কাপ। ২০২০ সালে করোনার কারণে ইউরো কাপ অনুষ্ঠিত হয় ২০২১ সালে। অর্থ্যাত তিন বছর পর ফের একবার মহাদেশের সেরা হতে নামছে ২৪টি দল। ১৯৬০ সাল থেকে ইউরো কাপ শুরু হলেও ১৯৯৬ সাল থেকে এই টুর্নামেন্টে সোনার বল দেওয়ার রেওয়াজ চালু হয়। এখন পর্যন্ত ইউরো কাপে সেরা ফুটবলার হয়েছনে কারা? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
১৯৯৬ সালে গোল্ডেন বল প্রথমবার জেতেন জার্মানির ম্যাথিয়াস সাম্মের। দেশের হয়ে মোট ৫১টি ম্যাচ খেলেন এই জার্মান ফুটবলার। ১৯৯৬ সালের ইউরো কাপে ছয় ম্যাটে তাঁর গোল সংখ্যা ছিল ১। কিন্তু দুরন্ত ফুটবল খেলেছিলেন।১৯৯৬ সালে ইউরোর আয়োজক ছিল ইংল্যান্ড। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি।

২০০৪ সালে ফাইনালে আয়োজক পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীস। দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন থিওডোরোস। রক্ষণ ভাগে তাঁর দুরন্ত ফুটবল গ্রীসকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। রক্ষণের ফুটবলার হয়ে সোনার বল জিতে ইতিহাস গড়েন গ্রীসের এই ফুটবলার।
২০০৮ সালে অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ডে আয়োজিত ইউরো কাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।তার বছর পর ফের চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই বছর সোনার বল জিতেছিলেন স্পেনের জাভি। স্প্যানিশ টিমের মাঝমাঠের কাণ্ডরী। তিকিতাকার অন্যতম সেনাপতি জাভি টুর্নামেন্টে গোল করেছিলেন একটি। তবে দর্শনীয় ফুটবল খেলেছিলেন। ২০১২ সালেও ইউরো দেখেছিল তিকিতাকার দাপট। আর স্প্যানিশ দলের মাঝমাঠের স্তম্ভ ছিলেন ইনিয়েস্তা। তাঁর ঠিকানা লেখা গোলের পাস ছিল দেখার মতো।
২০১৬ সালে আয়োজক ফ্রান্স ফাইনাল খেলে পর্তুগালের বিরুদ্ধে। ১-০ গোলে জেতে পর্তুগাল। তবে ফ্রান্সের গ্রিজম্যান হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। ৬ গোল করেছিলেন ফরাসি তারকা। সোনার বল জেতেন তিনি।
২০২০ সালে করোনার জন্য ইউরো হয়নি। তার দলে হয় ২০২১ সালে, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি।সেরা ফুটবলার হন ইতালিয় গোলরক্ষক দোন্নারুমা। তিন ম্যাচে রেখেছিলেন ক্লিনসিট। সেমিফাইনাল-ফাইনাল জেতান টাইব্রেকারে।












Click it and Unblock the Notifications