Euro Cup 2024: ইউরোর মহারণে সুইসদের রুখে দিল স্কটরা, প্রত্যাবর্তনে পরিত্রাতা শাকিরির জোড়া রেকর্ড
Euro Cup 2024: ইউরো কাপে সুইৎজারল্যান্ডকে রুখে দিল স্কটল্যান্ড। পিছিয়ে পড়ে সুইসরা সমতা ফেরাল জেরদান শাকিরির গোলে। শাকিরি প্রত্যাবর্তনের ম্যাচে গোল করে গড়লেন জোড়া রেকর্ড।
এ গ্রুপে জার্মানি ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সুইসরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। স্কটল্যান্ড তিনে, ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে। হাঙ্গেরি ২ ম্যাচের দুটিতেই হেরেছে।
সুইসরা ড্র করায় তাদের শেষ ম্য়াচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ড্র করলেই তারা পৌঁছে যাবে শেষ ষোলয়। তবে সুইৎজারল্যান্ড যদি শেষ ম্যাচে হারে এবং স্কটল্যান্ড জেতে তাহলে গুরুত্বপূর্ণ হবে গোলপার্থক্য। সেখানেও অ্যাডভান্টেজ সুইসদের। তাদের গোলপার্থক্য ২, স্কটদের মাইনাস (-) ৪।
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১৩ মিনিটের মাথায় স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। কাউন্টার অ্যাটাক থেকে গোলটি আসে। যদিও বেশিক্ষণ এই অগ্রগমন তারা ধরে রাখতে পারেনি। ২৬ মিনিটেই সমতা ফেরান শাকিরি। সুইসদের হয়ে রেকর্ড সপ্তম মেজর টুর্নামেন্ট খেলছেন তিনি।
হাঙ্গেরিকে ৩-১ গোলে হারানো সুইৎজারল্যান্ড দলের প্রথম এগারোয় একটিই পরিবর্তন হয়েছিল, খেলানো হয় শাকিরিকে। দুই দলের দুটি গোলের ক্ষেত্রে দায়ী রক্ষণভাগের দুর্বলতা। ইউরো কাপে এই নিয়ে দশম গোলটি করলেন শাকিরি। বিরতিতে খেলার ফল ছিল ১-১।
5 + 5 - Xherdan Shaqiri is the seventh player with 5+ goals at the EUROs and 5+ goals at the World Cup, after Michel Platini, Jürgen Klinsmann, Zinedine Zidane, Thierry Henry, Cristiano Ronaldo and Romelu Lukaku. Poetry. #EURO2024#SCOSUI pic.twitter.com/wqLGR2U0ry
— OptaJohan (@OptaJohan) June 19, 2024
দ্বিতীয়ার্ধে সুইস দান এনদোয়ের গোল অফ-সাইডের কারণে বাতিল হয়। এরপর স্কট গোলরক্ষক অ্যাঙ্গাস গুন দারুণ সেভ করে সুইসদের এগিয়ে যেতে দেননি। ব্রেল এমবোলোও অফ-সাইডের ফাঁদে জড়িয়ে পড়ায় সুইসদের জয় সুনিশ্চিত করতে পারেননি। জেকি আমদুনিও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। স্কটদের হয়ে গোলের সুযোগ নষ্ট করেন গ্র্যান্ট হ্যানলে।
শাকিরি টানা ৬টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার নজির গড়লেন। যার মধ্যে তিনটি বিশ্বকাপ ও তিনটি ইউরো কাপ রয়েছে। ২০১৪ সালে বিশ্বকাপ থেকে শুরু করে টানা মেজরে তিনি গোল পেয়েছেন। শাকিরি টানা তিনটি ইউরো কাপে গোল করেও নজির গড়লেন। লোথার ম্য়াথাউজ ও মিশেল প্লাতিনিই শুধু টানা চারটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করেছেন। উত্তর বা দক্ষিণ আমেরিকার ক্লাবের প্রথম ফুটবলার হিসেবে ইউরোয় গোল করার অনন্য কীর্তি গড়লেন শাকিরি। যদিও শিকাগো ফায়ার তাঁকে ছেড়ে দিতে চলেছে বলেই খবর।
এদিকে, স্কটল্যান্ডকে শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে। যদিও তারা পাবে না কিয়েরান টিয়েরনেকে। তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।













Click it and Unblock the Notifications