Euro Cup 2024: গোল না করেও রেকর্ড গড়লেন রোনাল্ডো, টিম ম্যান সিআরসেভেন-কে নিয়ে কী বললেন পর্তুগাল কোচ?

এতদিন রোনাল্ডোর নামের পাশে ছিল ইউরো কাপে সবচেয়ে বেশি গোলের নজির। ১৪ গোল করে ইউরো কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহাতারকা। এবার সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার তালিকাতেও শীর্ষে উঠলেন সিআরসেভেন। শনিবার রাতে তুরস্কের বিরুদ্ধে গোল না করেও নয়া রেকর্ড গড়লেন রোনাল্ডো।

রোনাল্ডো কিন্তু গোল পেতেই পারতেন। এমনকী ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে নজিরও গড়ে ফেলার সুযোগ ছিল। রোনাল্ডো নিজে গোল না করলেও সতীর্থকে দিয়ে করালেন। তার আগে দল কতটা আগে সেটা আরও একবার প্রমাণ করলেন রোনাল্ডো। ব্রুনো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়ে ক্ষেত্রে টিম ম্যানের পরিচয় দিয়েছেন তিনি।

Euro Cup 2024

বক্সের ভিতর রোনাল্ডোর সামনে তখন কেবল তুর্কির গোলকিপার। রোনাল্ডো নিজে শট না নিয়ে বল পাস করে দেন বাম দিক থেকে এগিয়ে আসা ফার্নান্দেজের দিকে। ব্রুনো ফার্নান্দেজ ফাঁকা জালে বল জড়ান।
ব্রুনো ফার্নান্দেসকে গোলের পাস বাড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রেকর্ড গড়লেন, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এটি রোনাল্ডোর অষ্টম অ্যাসিস্ট। কারেল পোবোর্স্কির পাশাপাশি তাকে যৌথ সর্বোচ্চ গোলে সহায়তাকারী সিআরসেভেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনাল্ডো সবার চেয়ে বেশি গোল করেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো তার শেষ ৬ ইউরো কাপের ম্যাচে এবং বিশ্বকাপ খেলায় একটিও গোল করতে পারেননি। বড় কোনও প্রতিযোগিতায় এতটা দীর্ঘ সময় ধরে গোলহীন থাকেননি রোনাল্ডো। এবারের ইউরো স্মরণীয় হয়ে থাকতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কারণে। এটাই হতে পারে তাঁর কেরিয়ারের শেষ ইউরো, বলা হচ্ছে । রোনাল্ডো নিজেও চাইছেন খেতাব জিততে। গতবারের বিশ্বকাপ না জেতার গ্লানি ঘোচাতে চাইবেন এবারের জয় করার মাধ্যমে।

ম্যাচ শেষে তাঁর প্রশংসা শোনা গেল কোচ রবার্তো মার্তিনেজের গলায়। পর্তুগি্জ কোচ ম্যাচ শেষে বলেন, "আজ ক্রিশ্চিয়ানো যেটা করল, সেটা অসাধারণ। গোলের সামনে দাঁড়িয়ে ও ব্রুনো পাস করার সিদ্ধান্ত নিল। এই মুহূর্তটা শুধু পর্তুগাল নয়, সারা বিশ্বের সব ট্রেনিং অ্যাকাডেমিতে দেখানো উচিত।"

পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছে গেল ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। গ্রুপের শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে গিয়েছে। তবে গ্রুপের শেষ ম্যাচেও ছন্দ ধরে রাখাই রোনাল্ডোদের লক্ষ্য। এদিকে পর্তুগাল ম্যাচে মাঠে একের পর এক মানুষ প্রবেশ করলেন। প্রথমে এক খুদে ভক্ত প্রবেশ করে রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলেন। এর ১০ মিনিট পর অপর একজন মাঠে অনুপ্রবেশ করলে বিরক্ত হন রোনাল্ডো। তিনি ওই ব্যক্তির সঙ্গে সেলফি তুলতে অস্বীকার করেন। কাঁধ থেকে ওই ব্যক্তির হাতও সরিয়ে দেন সিআরসেভেন। কিন্তু এই ঘটনাই শেষ নয়, ম্যাচের শেষদিকে আরও দুই রোনাল্ডো-ভক্ত মাঠে প্রবেশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+