Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইংল্যান্ড অন্যায্য পেনাল্টি পেয়েছে! VAR ফুটবল ধ্বংস করছে, দাবি নেদারল্যান্ডস কোচ কোম্যানের

Euro Cup 2024: ইউরো কাপ থেকে ছিটকে গিয়ে VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির প্রযুক্তিকে দুষলেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান।

৭ মিনিটে জাভি সিমন্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে ছিল। যদিও পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান হ্যারি কেন। সেটি নিয়েই এবার জোর বিতর্ক।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

কোম্যানের দাবি, কোনওভাবেই ওটা পেনাল্টি হয় না। ডাচ ডিফেন্ডার ডেঞ্জেল ডামফ্রিস অবৈধভাবে কেনকে বাধা দেওয়ায় ভিএআরে রিপ্লে দেখে রেফারি ফেলিক্স জোয়ের পেনাল্টি দেন। কোম্যান বলেন, ডামফ্রিস বল ব্লক করতে গিয়েছিলেন। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।

কোম্যানের কথায়, হ্যারি কেন শট নেওয়ার সময় প্রতিপক্ষ ফুটবলারের পায়ে তাঁর পা লাগে। একজন ডিফেন্ডারের কাজটাই তো বল আটকানো। রেফারি অনেক সামান্য বিষয়েই বাঁশি বাজিয়েছেন। অবশ্য সে কারণে আমরা হারিনি। কিন্তু পেনাল্টি দেওয়া উচিত হয়নি। ভিএআর ফুটবলকে ধ্বংস করছে।

ইউরো কাপে ৬টি সেমিফাইনাল খেলে পাঁচটিতেই হার নেদারল্যান্ডসের। ১৯৮৮ সালের পর আর ইউরো জেতেনি ডাচরা। কোম্যান বলেন, আমরা এবারের ইউরো কাপে যা অর্জন করেছি তাতে গর্বিত। যেভাবে ফুটবলাররা শেষ অবধি লড়াই করেছেন তাতে সমালোচনার কোনও জায়গাই নেই। আমরা সিংহের মতো লড়াই করেছি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সামান্য ভারসাম্য বজায় রাখতে পারলেই জেতা সম্ভব ছিল বলে মনে করেন বার্সেলোনার প্রাক্তন কোচ। ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে কোম্যান বলেন, এই দলের কয়েকজন ফিটনেসজনিত কারণে থাকবেন না। কিছু নতুন ফুটবলার আসবেন। সবমিলিয়ে আমরা আরও ভালো খেলতে পারি, এই বিশ্বাস আছে।

কোম্যানের কথায়, সঠিক পথেই আমরা এগিয়ে চলেছি। সেই ধারা বজায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা ফাইনালের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। খেলতে পারলে ভালো হতো। সেটা সম্ভব না হওয়ায়, কিছুটা খারাপ লাগছে।

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরেছিল নেদারল্যান্ডস। তারপর থেকে আর মেজরের ফাইনালে দেখা যায়নি ডাচদের। ইংল্যান্ড যেভাবে সেমিফাইনাল খেলেছে তাতে থ্রি লায়ন্স স্পেনকে হারিয়ে খেতাব জিততে পারে বলে মনে করেন কোম্যান।

নেদারল্যান্ডসের কোচ বলেছেন, স্পেন ইংল্যান্ডের তুলনায় বেশি আক্রমণাত্মক খেলে। রক্ষণভাগও তুলনায় ভালো। কিন্তু ইংল্যান্ড খেতাব জিততেই পারে। ফিল ফডেন, জুড বেলিংহ্যামরা স্পেনকে বিপাকে ফেলতে পারেন।

রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে ইউরো ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড দ্বৈরথ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+