Euro Cup 2024: রোনাল্ডোর পেনাল্টি মিস! দিয়োগো কোস্তাই পর্তুগালকে নিয়ে গেলেন ইউরোর শেষ আটে, বিদায় স্লোভেনিয়ার

Euro Cup 2024: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। কিলিয়ান এমবাপে বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথের সাক্ষী থাকবে ফুটবলবিশ্ব।

প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে অবশ্য কষ্টার্জিত জয় ছিনিয়ে নিতে হলো স্লোভেনিয়ার বিরুদ্ধে। রোনাল্ডো অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করার পর পেনাল্টি শ্যুটআউটে তিনটি শট বাঁচিয়ে নায়ক দিয়োগো কোস্তা।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

ফ্রাঙ্কফুর্টে পর্তুগাল অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলতে পারতো। যদিও আতলেতিকো মাদ্রিদে খেলা স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান অবলাক রুখে দেন রোনাল্ডোর পেনাল্টি। তখনই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সিআর সেভেনকে। অবশ্য টাইব্রেকারে বল জালে জড়াতে অসুবিধা হয়নি রোনাল্ডোর।

প্রথম নব্বই মিনিটেও রোনাল্ডো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। যদিও অবলাকের তৎপরতায় গোলমুখ খুলতে পারেননি। যার ফলে রবার্তো মার্তিনেজের দলকে জয়ের জন্য অপেক্ষা করতে হয় স্পট-কিক পর্যন্ত। পর্তুগালের জয় সুনিশ্চিত হয় অতন্দ্র প্রহরী কোস্তার সৌজন্যে।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য ছিল। পর্তুগাল পেনাল্টি শ্যুটআউটে জয় পায় ৩-০ ব্যবধানে। প্রথমে বাঁদিকে ঝাঁপিয়ে জসিপ ইলিসিচের শট রুখে দেন কোস্তা। এরপর বাঁদিকে ঝাঁপিয়ে তিনি বাঁচান জুর বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট।

শুরু থেকেই স্লোভেনিয়াকে চেপে ধরেছিল পর্তুগাল। বার্নান্দো সিলভার ক্রস থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি রোনাল্ডো ও ব্রুনো ফার্নান্ডেজ। ৩১ মিনিটে রোনাল্ডোর প্রয়াস রুখে দেন অবলাক। রোনাল্ডোর একটি ফ্রি কিক ক্রসবারের উপর দিয়ে চলে যায়। জোয়াও পালহিনহাও তিন কাঠিতে বল রাখতে পারেননি।

রোনাল্ডো দ্বিতীয়ার্ধে আরেকটি ফ্রি কিক থেকেও গোল করার পরিস্থিতি তৈরি করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। অন্যদিকে, দুরন্ত গতিতে পেপেকে পরাস্ত করেও স্লোভেনিয়াকে এগিয়ে দিতে পারেননি বেঞ্জামিন সেসকো। ৮৯ মিনিটে রোনাল্ডোর শট রুখে দেন অবলাক।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ভাঞ্জা ড্রকুসিচ অবৈধভাবে দিয়োগো জোটাকে বাধা দিলে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু রোনাল্ডোর শট ফের বাঁচিয়ে স্লোভেনিয়াকে লড়াইয়ে রাখেন অবলাক। অতিরিক্ত সময়ের বিরতিতে এ জন্য রোনাল্ডোকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

এরপর কোস্তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সেসকো। দারুণ সেভ করেন পর্তুগালের গোলকিপার। এই সুযোগ তৈরির নেপথ্যে ছিল পেপের ভুল। পেনাল্টি শ্যুটআউটে প্রথম শটটি থেকেই পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো। এরপর গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভা। অন্যদিকে, কোস্তা স্লোভেনিয়ার তিনটি শটই রুখে দেন।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচের পাশাপাশি রাউন্ড অব সিক্সটিনেও নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোল করতে পারলেন না রোনাল্ডো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে তিনি একাদশ মেজর টুর্নামেন্টে খেলছেন। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাঁকে। এবার কি কোয়ার্টার ফাইনালে দেখা যাবে রোনাল্ডো ম্যাজিক?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+