Euro Cup 2024: ইউরো কাপে ইতিহাস গড়ার লক্ষ্যে স্পেন! দলে তারুণ্যের আধিক্য, এক্স ফ্যাক্টর চিহ্নিত করলেন পেদ্রি
Euro Cup 2024: ইউরো কাপ সবচেয়ে বেশি জিতেছে স্পেন ও জার্মানি। জার্মানির মাটিতেই এবার তাদের কীর্তি ছাপিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো কাপ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ স্পেন।
স্পেন শেষ ইউরো কাপ জিতেছিল ২০১২ সালে। এ ছাড়া ১৯৬৪ সালে আয়োজক দেশ হিসেবে প্রথমবার জেতে। ২০০৮ সালেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৮৪ সালে হয় রানার-আপ।
দেশের হয়ে এই নিয়ে তৃতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন পেদ্রি। এই মিডফিল্ডার খেলেন বার্সেলোনার হয়ে। ২০২১ সালে তিনি ইউরো কাপ খেলেছিলেন সর্বকনিষ্ঠ স্প্যানিশ হিসেবে। মিগুয়েল টেন্ডিলোর রেকর্ড ভেঙে দিয়েছিলেন ১৮ বছর ৬ মাস ১৮ দিনের মাথায় ইউরো অভিষেক সঙ্গে সঙ্গেই।
তিন বছর আগে ইউরো কাপের আসরে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হয়েছিলেন পেদ্রি। এবার স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে তারুণ্য নির্ভর দল নিয়েই ইউরো কাপ অভিযানে এসেছেন। ২৬ সদস্যের দলে ১১ জন এমন ফুটবলার রয়েছেন যাঁরা ১০টি বা তার কম ম্যাচ খেলেছেন। শুধু আলভারো মোরাতা ও জেসাস নাভাসের ৫০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
পেদ্রি অবশ্য দলের অনভিজ্ঞতা সাফল্যের পথে অন্তরায় হবে না বলেই দাবি করছেন। লা রোখা ড্রেসিংরুমের সবচেয়ে সেরা সম্পদ যে ফুটবলারদের মধ্যে পারস্পরিক সুদৃঢ় বন্ধন, তা জানাতেও ভোলেননি। তাঁর কথায়, আমাদের দলই সামগ্রিকভাবে আমাদের লিডার। আমাদের দলে অনেকেরই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাঁরা লিডারের ভূমিকা পালন করেন। যা অত্যন্ত কার্যকরী দিক এবং অন্য দলগুলির চেয়ে এখানেই আমাদের ফারাক।
নর্দান আয়ারল্যান্ডকে ৫-১ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের আসরে এসেছে স্পেন। সেই ম্য়াচে প্রথমার্ধেই জোড়া গোল করেছিলেন পেদ্রি। ১৫ জুন ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে গ্রুপ বি অভিযান শুরু করতে চলেছে স্পেন। এই ম্যাচ ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে। গতবারের চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়াও রয়েছে তাদের গ্রুপে। ২০ জুন ইতালি ও ২৪ জুন আলবেনিয়ার বিরুদ্ধে স্প্যানিশ দ্বৈরথ, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে।
পেদ্রি বলেছেন, নিশ্চিতভাবেই আমরা ভালোভাবেই শুরু করতে চাইব। তবে এরকম বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচে হেরেও খেতাব জেতার নজির রয়েছে। ফলে প্রথম ম্যাচ বলে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা নিশ্চিতভাবেই খেতাব জয়ের লক্ষ্যেই ঝাঁপাব। সর্বস্ব উজাড় করে সাফল্যলাভই যে তাঁদের একমাত্র লক্ষ্য, সেটা স্পষ্ট করে দেন পেদ্রি। তরুণ ফুটবলাররাও নিজেদের সেরাটা মেলে ধরার জন্য মুখিয়ে রয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications