Euro Cup 2024: ইউরোয় নয়া রেকর্ড দিয়োগো কোস্তার, মার্তিনেজ উচ্ছ্বসিত মাঠে রোনাল্ডোর জীবন দর্শনের শিক্ষায়

Euro Cup 2024: ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ছিনিয়ে নিতে হয়েছে কষ্টার্জিত জয়। অতিরিক্ত সময়ের শেষে ফল ছিল গোলশূন্য।

এরপর গোলরক্ষক দিয়োগো কোস্তা স্লোভেনিয়ার ফুটবলারদের তিনটি শট রুখে দেওয়ায় শেষ আটের ছাড়পত্র পায় পর্তুগাল। সেমিফাইনালে তাদের সামনে ফ্রান্স।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

স্লোভেনিয়ার মতো দল পর্তুগালকে ১২০ মিনিট অবধি গোল পেতে দেয়নি। তার বড় কৃতিত্ব গোলরক্ষক ইয়ান অবলাকের। বেশ কয়েকটি দারুণ সেভ করেন। টাইব্রেকার পর্যন্ত তিনি ছিলেন কার্যত দুর্ভেদ্য। এমনকী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেনাল্টি থেকে গোল পর্যন্ত করতে দেননি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ পান সিআর সেভেন। কিন্তু অতন্দ্র প্রহরী ছিলেন অবলাক। যার জেরে কান্নায় ভেঙেও পড়েন রোনাল্ডো। যদিও পেনাল্টি শ্যুটআউটের সময় পর্তুগালের অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেন। প্রথম শটেই গোল করে দলকে এগিয়ে দেন।

রোনাল্ডো সম্পর্কে পর্তুগালের হেড কোচ রবার্তো মার্তিনেজ ইউরোর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই জয় দলগত সংহতিতেই এসেছে। ড্রেসিংরুম থেকে মাঠ, ক্রিশ্চিয়ানো দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেখিয়েছেন, জীবনে এবং মাঠে কঠিন সময় আসতে পারে। কিন্তু হাল ছেড়ে দিতে নেই।

মার্তিনেজের কথায়, যখন কোনও কিছু মসৃণভাবে চলে না তখন কী করণীয় তা দেখিয়েছেন রোনাল্ডো। আমরা কঠোর পরিশ্রম করেছি। যে শক্তি, আবেগ ও অফুরান প্রাণশক্তি ড্রেসিংরুমে লক্ষ্য করেছি এই ম্যাচ জেতার জন্য তা অসাধারণ।

গোলরক্ষক কোস্তার প্রশংসাও শোনা গিয়েছেন মার্তিনেজের বক্তব্যে। তিনি বলেন, পর্তুগাল দলের রহস্যের নাম দিয়োগো কোস্তা। তিনি ইউরোপীয় ফুটবলেরই লুক্কায়িত রহস্য। এই ম্যাচে তিনি নিজেকে অসাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছেন। একের বিরুদ্ধে এক পরিস্থিতি থেকেও সেসকোকে গোল করতে দেননি। এরপর পেনাল্টি শ্যুটআউটে তিনটি শট রুখেছেন স্রেফ ফোকাস ঠিক রেখে নিজের গুণের পরিচয় দিয়ে। তাঁর জন্য আমরা সকলেই গর্বিত।

ইউরোর ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে তিনটি পেনাল্টি বাঁচালেন নায়ক কোস্তা। তাঁর কথায়, এটি সম্ভবত আমার জীবনের সেরা ম্যাচ। যা করণীয় ছিল সেটাই করতে ফোকাস ঠিক রেখেছিলাম। নিজের উপর বিশ্বাস ছিল। অবশ্যই যাঁরা পেনাল্টি নিয়ে থাকেন তাঁদের নিয়ে নানাবিধ বিশ্লেষণ দেখে থাকি। কিন্তু ফুটবলারও যেমন বদলায়, তেমনই বদলায় ধরনও। যদিও শেষ অবধি দলকে জেতাতে পেরে ভালো লাগছে। কঠোর পরিশ্রমেরই সুফল মিলল।

কোস্তা আরও জানান, রোনাল্ডোর প্রথম পেনাল্টি নিজেদের প্রতি আস্থা আরও বাড়িয়ে দেয়। যা শেষ অবধি বজায় রেখেছি। এই জয়ে আমরা সকলেই খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+