Euro Cup 2024: ইউরো কাপ শুরু শুক্র-রাতেই, উদ্বোধনী ম্য়াচে কাদের দ্বৈরথ? রইল পূর্ণাঙ্গ সূচি, দেখবেন কীভাবে?
Euro Cup 2024: টি২০ বিশ্বকাপ চলার মধ্যেই প্রথমে ইউরো কাপ ও তারপর কোপা আমেরিকা শুরু হয়ে যাবে। ভারতীয় সময় শুক্রবার মধ্যরাতের পর, রাত সাড়ে ১২টা থেকে শুরু হয়ে যাবে ইউরো কাপের খেলাগুলি।
বার্লিন, কলোন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, জেলসেনক্রিসেন, হামবুর্গ, লিপজিগ, মিউনিখ ও স্টুটগার্টে হবে ইউরো কাপের খেলাগুলি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জার্মানি ও স্কটল্যান্ড, ভারতীয় সময় শুক্রবার রাত সাড়ে ১২টায়।

গ্রুপ এ-তে জার্মানির সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া। গ্রুপ সি-তে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড। নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড ও অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ডি-তে।
গ্রুপ ই-তে রয়েছে ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম ও রোমানিয়া। গ্রুপ এফ-এ রয়েছে পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, জর্জিয়া ও তুরস্ক। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টা, রাত সাড়ে ৯টা ও রাত সাড়ে ১২টা থেকে ম্য়াচগুলি হবে। খেলাগুলি ভারতে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।
একনজরে ইউরো কাপের ক্রীড়াসূচি (রাত সাড়ে ১২টায় দিন পরিবর্তন হলেও আগের দিন গণ্য করা হয়েছে এখানে বোঝার সুবিধার্থে):
১৪ জুন, শুক্রবার, রাত সাড়ে ১২টা: জার্মানি বনাম স্কটল্যান্ড
১৫ জুন, শনিবার, সন্ধ্যা সাড়ে ৬টা: হাঙ্গেরি বনাম সুইৎজারল্যান্ড
১৫ জুন, শনিবার, রাত সাড়ে ৯টা: স্পেন বনাম ক্রোয়েশিয়া
১৫ জুন, শনিবার, রাত সাড়ে ১২টা: ইতালি বনাম আলবেনিয়া
১৬ জুন, রবিবার, সন্ধ্যা সাড়ে ৬টা: পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস
১৬ জুন, রবিবার, রাত সাড়ে ৯টা: স্লোভেনিয়া বনাম ডেনমার্ক
১৬ জুন, রবিবার, রাত সাড়ে ১২টা: সার্বিয়া বনাম ইংল্যান্ড
১৭ জুন, সোমবার, সন্ধ্যা সাড়ে ৬টা: রোমানিয়া বনাম ইউক্রেন
১৭ জুন, সোমবার, রাত সাড়ে ৯টা: বেলজিয়াম বনাম স্লোভাকিয়া
১৭ জুন, সোমবার, রাত সাড়ে ১২টা: অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স
১৮ জুন, মঙ্গলবার, রাত সাড়ে ৯টা: তুরস্ক বনাম জর্জিয়া
১৮ জুন, মঙ্গলবার, রাত সাড়ে ১২টা: পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র
১৯ জুন, বুধবার, সন্ধ্যা সাড়ে ৬টা: ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া
১৯ জুন, বুধবার, রাত সাড়ে ৯টা: জার্মানি বনাম হাঙ্গেরি
১৯ জুন, বুধবার, রাত সাড়ে ১২টা: স্কটল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড
২০ জুন, বৃহস্পতিবার, সন্ধ্যা সাড়ে ৬টা: স্লোভেনিয়া বনাম সার্বিয়া
২০ জুন, বৃহস্পতিবার, রাত সাড়ে ৯টা: ডেনমার্ক বনাম ইংল্যান্ড
২০ জুন, বৃহস্পতিবার, রাত সাড়ে ১২টা: স্পেন বনাম ইতালি
২১ জুন, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টা: স্লোভাকিয়া বনাম ইউক্রেন
২১ জুন, শুক্রবার, রাত সাড়ে ৯টা:পোল্যান্ড বনাম অস্ট্রিয়া
২১ জুন, শুক্রবার, রাত সাড়ে ১২টা: নেদারল্যান্ডস বনাম ফ্রান্স
২২ জুন, শনিবার, সন্ধ্যা সাড়ে ৬টা: জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র
২২ জুন, শনিবার, রাত সাড়ে ৯টা: তুরস্ক বনাম পর্তুগাল
২২ জুন, শনিবার, রাত সাড়ে ১২টা: বেলজিয়াম বনাম রোমানিয়া
২৩ জুন, রবিবার, রাত সাড়ে ১২টা: সুইৎজারল্যান্ড বনাম জার্মানি এবং স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি
২৪ জুন, সোমবার, রাত সাড়ে ১২টা: আলবেনিয়া বনাম স্পেন এবং ক্রোয়েশিয়া বনাম ইতালি
২৫ জুন, মঙ্গলবার, রাত সাড়ে ৯টা: নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া এবং ফ্রান্স বনাম পোল্যান্ড
২৫ জুন, মঙ্গলবার, রাত সাড়ে ১২টা: ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া এবং ডেনমার্ক বনাম সার্বিয়া
২৬ জুন, বুধবার, রাত সাড়ে ৯টা: স্লোভাকিয়া বনাম রোমানিয়া এবং ইউক্রেন বনাম বেলজিয়াম
২৬ জুন, বুধবার, রাত সাড়ে ১২টা: জর্জিয়া বনাম পর্তুগাল এবং চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক
২৯, ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই রয়েছে রাউন্ড অব সিক্সটিনের খেলাগুলি। ৫ ও ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল। ৯ ও ১০ জুলাই রাত সাড়ে ১২টা থেকে সেমিফাইনাল। ১৪ জুলাই রাত সাড়ে ১২টা থেকে ফাইনাল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications