Euro Cup 2024: ইউরো কাপের শেষ আটে জার্মানি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ব্যাহত ম্যাচে পরাস্ত ডেনমার্ক

Euro Cup 2024: ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল আয়োজক জার্মানি। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে ডর্টমুন্ডে খেলা ২২ মিনিট বন্ধ রাখতে হয়েছিল।

৩৫ মিনিটের মাথায় প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ বন্ধ রাখেন রেফারি মাইকেল অলিভার। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দুটি গোলই হলো দ্বিতীয়ার্ধে।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ই হাভের্ৎজ। এর মিনিট ১৫ পরেই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। তিনি এই মুহূর্তে টুর্নামেন্টের যুগ্ম সর্বাধিক গোলদাতা। দুই অর্ধে জার্মানির নিকো শ্লটারবেক ও ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসনের গোল রেফারি বাতিল করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সাহায্য নিয়ে।

জার্মানিকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে স্পেন ও জর্জিয়ার মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে। জার্মানি শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলে থাকে। ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল জার্মানির জোশুয়া কিমিচ, শ্লটারবেক, হাভের্ৎজদের কয়েকটি গোলের প্রয়াস দারুণ দক্ষতায় রুখে দেন।

ডেনমার্ক সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। ক্রিশ্চিয়ান এরিকসেনের প্রয়াস ব্যর্থ করেন অ্যান্টনিও রুডিগার। দ্বিতীয়ার্ধে অ্যান্ডারসন প্রতিপক্ষের জালে বল জড়ালে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। এর মিনিট তিনেক পর সেই অ্যান্ডারসনের হ্যান্ডবলের সৌজন্যে পেনাল্টি পায় জার্মানি। ভিএআরের সাহায্যে রিপ্লে দেখেই পেনাল্টি দেওয়া হয়।

ডেভিড রাউমের ক্রস হাতে লেগেছিল অ্য়ান্ডারসনের। পেনাল্টি থেকে গোল করেন হাভের্ৎজ। তিনি আরেকটি সুযোগ পেয়েছিলেন গোল করার, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। এরই মধ্যে জার্মান গোলরক্ষক রাসমুস হয়লনের প্রচেষ্টা রুখে দিতেই সমতা ফেরানোর সুযোগ নষ্ট হয় ডেনমার্কের।

৬৮ মিনিটে চলতি ইউরো কাপে নিজের তৃতীয় গোলটি পেয়ে যান মুসিয়ালা। ইনজুরি টাইমে জার্মানির ফ্লোরিয়ান ওয়ার্টজের গোলও অফসাইজের কারণে বাতিল হয়। হাভের্ৎজ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও জার্মানির জয় নিশ্চিত করতে অবদান রাখলেন।

হাভের্ৎজের ইউরো কাপে করা গোলের সংখ্যা হলো চার। য়ুর্গেন ক্লিন্সম্যান ও মারিও গোমেজের ইউরোয় ৫টি করে গোল রয়েছে। তাঁদের পরেই নিজের নাম রাখলেন হাভের্ৎজ। তাঁদের টপকেও যেতে পারতেন যদি গোলে রাখা পাঁচটি শট থেকে গোল আসতো কিংবা দুটি বড় সুযোগ তিনি নষ্ট না করতেন।

অন্যদিকে, ন্যয়ার খেলে ফেললেন ইউরো কাপে নিজের ১৯তম ম্যাচ। পেরিয়ে গেলেন বাস্তিয়ান সোয়েইনস্টাইগারের ১৮টি ম্যাচ খেলার নজির। শেষবার ইউরো কাপের নক আউটে ডেনমার্ক জার্মানির মুখোমুখি হয়েছিল ১৯৯২ সালের ফাইনালে। সেবার ২-০ গোলে জিতেছিল ডেনমার্ক। আজ তাদের ছিটকে দিয়ে মধুর প্রতিশোধ নিল জার্মানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+