Euro Cup 2024: এগিয়ে গিয়েই জয় অধরাই, এরিকসেনের ‘প্রত্যাবর্তনের’ ম্যাচে আটকে গেল ডেনমার্ক
ইউরো কাপ রবিবার মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও স্লোভেনিয়া। ম্যাচে জয় অধরাই থাকল ডেনমার্কের। খেলা শেষ হল ১-১ গোলে।
মাঝমাঠে শক্তি বাড়িয়েই এই ম্যাচ খেলতে নেমেছিল ডেনমার্ক। ৩-৪-১-২ ছকে খেলতে শুরু করে ড্যানিশরা। অন্যদিকে স্লোভেনিয়া পরিচিত ৪-৪-২ ছকেই দল মাঠে নামায়। ম্যাচের শুরু থেকেই স্লোভেনিয়ার বিরুদ্ধে আক্রমণাত্বক খেলতে শুরু করে ডেনমার্ক। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় ড্যানিশরা।ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ডেনমার্ক।

এরপর দুই দলই গোল করার মতো একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ১-১ গোলেই সমাপ্ত হল ম্যাচ।
ডেনমার্ক আটকে গেলেও ইউরোতে রূপথার প্রত্যাবর্তন হল এরিকসেনের। তিন বছর আগে এই ইউরো কাপের ম্যাচ থেকেই স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছিলেন। ২০২১-এর ১২ জুন ফিনল্যান্ডের বিরুদ্ধে দেশের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন এরিকসেন। দ্বিতীয়ার্ধে আচমকাই মাঠে লুটিয়ে পড়েন তিনি। অনেকে ভেবেছিলেন, মাঠেই মৃত্যু হয়েছে তাঁর। তা যদিও হয়নি। মাঠে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ দিন চিকিৎসা চলে।
এরিকসেনের বুকে পেসমেকার বসানো হয়। কিন্তু ফুটবলজীবন চালিয়ে যেতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। শেষ পর্যন্ত ফুটবল খেলার অনুমতি মেলে। ফের একবার ইউরো কাপ খেলতে নামলেন, গোল করে যেন বৃত্তটা পূরণ করলেন এরিকসন।
ডেনমার্ক এই ম্যাচে জয় পেলে এরিকসেনের প্রত্যাবর্তন আরও ভালো হত। তবে অন্তত এক পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ায় ডেনমার্কের এখনও নক-আউট পর্যায়ের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচ রয়েছে ডেনমার্কের।












Click it and Unblock the Notifications