Euro 2020 : কোন কোন নজির গড়লেন টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

Euro 2020 : কোন কোন নজির গড়লেন টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে যাওয়ার পাশাপাশি ওই ম্যাচেই আরও তিনটি বড় নজির গড়েছেন সিআর সেভেন। যা এখনও পর্যন্ত অন্যান্য তারকাদের ধরাছোঁয়ার বাইরে। কী বলছে সেই পরিসংখ্যান, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা

ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা

মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচে দুই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবমিলিয়ে ইউরো কাপে পর্তুগিজ তারকার মোট গোল সংখ্যা ১১-তে গিয়ে পৌঁছেছে। একাধারে ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিআর সেভেন। ইউরো কাপে মোট ৯টি গোল করে শীর্ষ স্থানে ছিলেন ফরাসি লিজেন্ড। হাঙ্গেরি ম্যাচের আগে পর্যন্ত প্লাতিনির সঙ্গে একই আসনে অবস্থান করছিলেন রোনাল্ডো। ইউরো কাপে মোট সাতটি গোল করা অ্যালেন শিয়েরার রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

৫ ইউরোয় খেলা

৫ ইউরোয় খেলা

২০০৪ সালে প্রথমবার ইউরো কাপ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ২০০৮, ২০১২, ২০১৬ সালেও পর্তুগালের হয়ে একই টুর্নামেন্ট খেলেন তিনি। গত ইউরো টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন সিআর সেভেন। ২০২১ সালের ইউরো কাপের প্রথম ম্যাচেই দুই গোল করে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রোনাল্ডো। সবমিলিয়ে নিজের কেরিয়ারে মোট পাঁচটি ইউরো কাপ খেলেছেন বা খেলছেন পর্তুগিজ তারকা। যে রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবলারের নেই।

পাঁচটি টুর্নামেন্টেই গোল

পাঁচটি টুর্নামেন্টেই গোল

মোট ১১টি গোল করে ইউরো কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা খুব সহজে হয়নি। ২০০৪ সালে থেকে এখনও পর্যন্ত পাঁচটি ইউরো কাপেই গোল করেছেন পর্তুগিজ তারকা। যা এক বিশ্ব রেকর্ড।

দেশের জার্সিতে রোনাল্ডোর মোট গোলসংখ্যা

দেশের জার্সিতে রোনাল্ডোর মোট গোলসংখ্যা

বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবমিলিয়ে দেশের হয়ে ১৭৬টি ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন সিআর সেভেন। আর তিন গোল করলেই তালিকার শীর্ষ স্থানে বসে থাকা ইরানের আলি দায়েই-কে ধরে ফেলবেন রোনাল্ডো।

রোনাল্ডোর নামে লেখা হল আরও যে রেকর্ড

রোনাল্ডোর নামে লেখা হল আরও যে রেকর্ড

৩৬ বছর ১৩০ দিন বয়সে হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগালের হয়ে দুটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের সবচেয়ে প্রবীণ ফুটবলার হিসেবে গোল করার নজির গড়েছেন সিআর সেভেন। ভেঙে দিয়েছেন পেপের ৩৫ বছর ১২৪ দিন বয়সে ২০১৮ সালের বিশ্বকাপে করা গোলের রেকর্ড। ইউরো কাপে সবমিলিয়ে পর্তুগালের হয়ে ১২টি ম্যাচ জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা সর্বাধিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+