Euro 2020 : পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ই গ্রুপের ফার্স্ট বয় সুইডেন, লেওয়ানদস্কির বিদায়

Euro 2020 : পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ই গ্রুপের ফার্স্ট বয় সুইডেন

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল সুইডেন। হাড্ডাহাড্ডি ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে ই গ্রুপের শীর্ষ স্থানে থেকেই পরের রাউন্ডে গেল জেন অ্যান্ডারসনের দল। অন্যদিকে লড়াই করেও হেরে গিয়ে এবারের মতো ইউরো কাপ থেকে ছিটকে গেল রবের্ত লেওয়ানদস্কির দল। খেলার ফলাফল ৩-২।

Euro 2020 : পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ই গ্রুপের ফার্স্ট বয় সুইডেন, লেওয়ানদস্কির বিদায়

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ৪-৪-২ ছকে দল সাজিয়ে মাঠে নেমে প্রথম থেকেই আক্রমণ শানাতে থাকে সুইডেন। মাত্র দুই মিনিটের মাথায় গোলও পেয়ে যায় অ্যান্ডারসনের দল। এমিল ফোর্সবার্গের বুট থেকে আসে সফলতা। ম্যাচের আবহ তৈরি হয়ে যায় সেখান থেকেই। আক্রমণ ও প্রতি আক্রমণে টানটান আবহে চলতে থাকা খেলা। সুইডেন ধাঁরালো অস্ত্রের জবাব পাল্টা আক্রমণের মাধ্যমেই দিতে থাকে পোল্যান্ড। তবে ৩-৪-১-২ ছকে দল সাজিয়ে মাঠে নেমেও প্রথমার্ধে গোল করতে পারেনি রবের্ত লেওয়ানদস্কির দল।

জিততে মরিয়া সুইডেন দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। রক্ষণকে আঁটোসাটো রেখে পাল্টা আক্রমণে উঠতে থাকে পোল্যান্ডও। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের এগিয়ে যায় হলুদ জার্সির দল। ৬১ মিনিটে সুইডেনের হয়ে ফের গোল করেন এমিল ফোর্সবার্গ। দুই গোলে পিছিয়ে পড়া পোল্যান্ড এরপর মরিয়া হয়ে ওঠে। পরপর আক্রমণ তুলে আনতে থাকে সুইডেনের গোলমুখে।

Euro 2020 : পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ই গ্রুপের ফার্স্ট বয় সুইডেন, লেওয়ানদস্কির বিদায়

ম্যাচের ৬১ মিনিটে গোল করে পোল্যান্ডকে লড়াইয়ে ফেরান রবের্ত লেওয়ানদস্কি। আচমকাই ভয়ঙ্কর হয়ে ওঠা সেই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ৮৪ মিনিটেও দলের হয়ে গোল করেন। মাস্ট উইন ম্যাচে জয় পেতে হন্যে হয়ে ঝাঁপিয়ে পড়ে পোল্যান্ড। খেলার গতির বিপরীতে গিয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল করে সুইডেনের জয় নিশ্চিত করেন ভিক্টর কায়েসন। শেষ বাঁশি বাজতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পোল্যান্ড।

ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও ম্যাচ জিততে ব্যর্থ হন রবের্ত লেওয়ানদস্কিরা। গোলমুখে ১৮টির মধ্যে ৬টি শট টার্গেটে রাখতে পারে পোল্যান্ড। পোল্যান্ডের থেকে অনেক কম পাস খেলেও ম্যাচ জিততে সক্ষম হয় সুইডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+