Euro 2020 : সোনালী বল পেলেন কে? চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কার মূল্য কত?

Euro 2020 : কে পেলেন কোন পুরস্কার? চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কার মূল্য কত?

দ্বিতীয় বারের জন্য ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। জ্যাম প্যাকড ওয়েম্বলি স্টেডিয়ামে হোম টিম ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য খেতাব ঘরে তুলেছে আজুরিরা। তিন বছর আগে বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া দলের এই প্রত্যাবর্তন দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। সেই আবহে টুর্নামেন্টে কে কোন পুরস্কার পেলেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ম্যাচের সেরা হলেন কে

ইউরো কাপের ফাইনালে এক গোলে পিছিয়ে পড়া ইতালিকে কেবল নিজের শক্তি ডিফেন্সিভ দক্ষতা দিয়ে আগলে রাখা নয়, গুরুত্বপূর্ণ গোল করে দেশের হয়ে জয়ের ভীত তৈরি করে দেন ইতালির লেওনার্দো বোনুচ্চি। ৩৪ বছরের ওই ফুটবলারকেই ইউরো ফাইনালের সেরা ফুটবলার নির্বাচন করা হয়েছে। বরিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো কাপের ফাইনালে গোল করার নজির গড়লেন বোনুচ্চি।

সর্বাধিক গোলদাতা

সর্বাধিক গোলদাতা

ইউরো কাপের শেষ ১৬ রাউন্ড থেকে ছিটকে যায় পর্তুগাল। তবে দলের অন্যতম সদস্য তথা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে তিনি ৫টি গোল করেছেন। অপেক্ষাকৃত বেশি ম্যাচ খেলে সমপরিমাণ গোল করেছেন চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাটট্রিক শিক। তাই টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হয়ে সোনার বুট পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শিক জিতলেন রূপোর বুট। চার ম্যাচ খেলে চার গোল করা ফ্রান্সের কারিম বেঞ্জেমার ভাগ্যে জুটল ব্রোঞ্জের বুট।

সোনার বল জিতলেন কে

ইউরো কাপের ফাইনালের টাইব্রেকারে নিজের সেরাটা উজাড় করে দেওয়া ইতালির গোলরক্ষক জানলুইজি দন্নারুম্মাকে পুরস্কৃত করা হয়েছে। তাঁকে টু্র্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে সোনার বলে সম্মানিত করা হয়েছে। যদিও ইউরো কাপে ৬ ম্যাচ খেলে সবচেয়ে বেশি পাঁচটি ক্লিনশিট হাসিল করতে সক্ষম হয়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড।

ইউরো কাপের পুরস্কার মূল্য

ইউরো কাপে চ্যাম্পিয়ন হওয়া ইতালি ১০ মিলিয়ন ইউরো পুরস্কার মূল্য পেল। রানার্স আপ ইংল্যান্ড পেল সাত মিলিয়ন ইউরো। টুর্নামেন্টের সেমিফাইনালিস্টরা পেল ৫ মিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনালে উঠেছে যে আট দল, তাদের ৩.২৫ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে। শেষ ১৬ রাউন্ডে পৌঁছনো দলগুলিকে ২ মিলিয়ন ইউরো আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+