Euro 2020 : পেনাল্টি মিসের জন্য ক্ষমা চাওয়া এমবাপের পাশে ফরাসি কোচ, সমর্থন পেলের

Euro 2020 : পেনাল্টি মিসের জন্য ক্ষমা চাওয়া এমবাপের পাশে ফরাসি কোচ দেশঁ

ইউরো কাপে শেষ ১৬ রাউন্ডের লড়াই থেকেই ছিটকে গিয়েছে ফ্রান্স। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রকারে হার স্বীকার করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছে ফরাসি ফুটবল দলকে। যারপরনাই হতাশ ওই ফুটবলার ভেঙে পড়েছেন। ফুটবল প্রেমীদের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। যদিও দুঃসময়ে এমবাপের পাশে দাঁড়াতে ভুল করেননি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ।

টাইব্রেকারে হার ফ্রান্সের

টাইব্রেকারে হার ফ্রান্সের

রোমানিয়ার বুখারেস্টে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। চরম নাটকীয়তা মোড়া এই ম্যাচে ফ্রান্স পিছিয়ে গিয়েও ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে ম্যাচ ৩-৩ গোলে অমীমংসিত থেকে গেলে খেলা গড়ায় টাইব্রেকারে। ৫-৪ ফলাফলে হেভিওয়েটদের হারিয়ে দেয় সুইসরা। তারকা কিলিয়ান এমবাপের পেনাল্টি মিসের খেসারত দিয়ে ইউরো কাপ থেকে ছিটকে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

হতাশ এমবাপে ক্ষমাপ্রার্থী

ফ্রান্সের জার্সিতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নিজের পেনাল্টি মিস মেনে নিতে পারছেন না কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়া ফরাসি স্ট্রাইকার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে জীবনের এই পৃষ্ঠা ওল্টানো শতত কঠিন। ব্যর্থতার দায় নিয়ে ফ্রান্সের ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজি স্ট্রাইকার। আগামী কিছুদিন তাঁকে বিনিদ্র রজনী কাটাতে হবে বলেও জানিয়েছেন এমবাপে। আবেগতাড়িত হয়েছেন নেটিজনরা।

এমবাপের পাশে কোচ, সমথন পেলের

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপর রাউন্ড অফ সিক্সটিনে হারের পরেও দলের ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। তাঁর কথায়, দলের প্র্রত্যেক সদস্য নিজেদের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন। যে কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস নিয়ে আলোচনা চলছে, তিনিও ম্যাচে প্রাধান্য নিয়েই খেলেছেন বলে বক্তব্য ফরাসি কোচের। এই দুঃসময়ে পিএসজি স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন দেশঁ। তিনি বিশ্বাস করেন যে এই হতাশা থেকে বেরিয়ে আসবেন এমবাপে। ফরাসি স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি পেলেও। টুইট করে তিনি এমবাপের মনে ভরসা জুগিয়েছেন।

অঘটনের ইউরো কাপ

অঘটনের ইউরো কাপ

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে হেরে চলতি ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস। প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। মঙ্গলবার সুইৎজারল্যান্ডের কাছে হেরে ফ্রান্সের বিদায় প্রমাণ করেছে যে এবারের ইউরো কাপ অঘটনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+