Euro 2020 : বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে রোনাল্ডোর মুকুটে আরও এক নতুন পালক

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে আরও এক পালক

ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে দুটি গোল করে একাধিক রেকর্ডের মালিক হয়ে এমনিতেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ওপর সাংবাদিক বৈঠক চলাকালীন নিজের সামনে থেকে কোকাকোলার বোতল সরিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড তৈরি করে ফেলেছেন পর্তুগিজ তারকা। সেসবের মধ্যে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক অনন্য নজিরের মালিক হয়েছেন সিআর সেভেন।

প্রথম ব্যক্তি হিসেবে ৩০০ মিলিয়ন ফলোয়ার্স

প্রথম ব্যক্তি হিসেবে ৩০০ মিলিয়ন ফলোয়ার্স

ইউরো কাপের প্রথম ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল সংখ্যার মতোই পাল্লা দিয়ে বেড়ে চলেছে সিআর সেভেনের ফলোয়ার্স সংখ্যাও। সম্প্রতি ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়ন ফলোয়ার্সের মালিক হয়েছেন রোনাল্ডো। এমন নজির বিশ্বের অন্য কোনও ব্যক্তির নেই। উল্লেখ্য বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামের অনুগামী সংখ্যায় ২০০ মিলিয়ন পার করেছিলেন সিআর সেভেন।

তালিকার কে কোথায়

তালিকার কে কোথায়

তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন হলিউড অভিনেতা তথা ডব্লুডব্লুই তারকা ডোয়েন জনসন বা রক। দ্বিতীয় স্থানে থাকা তারকার ইনস্টাগ্রামের অনুগামী সংখ্যা ২৪৬ মিলিয়ন। অন্যদিকে ইনস্টাগ্রাম থেকে রোজগারের নিরিখেও বাকিদের থেকে অনেক এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে এই সোশ্যাল সাইট থেকে ৫০.৩ মিলিয়ন অর্থ উপার্জন করেছেন সিআর সেভেন।

ইউরো কাপে রোনাল্ডোর রেকর্ড

ইউরো কাপে রোনাল্ডোর রেকর্ড

মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচে দুই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবমিলিয়ে ইউরো কাপে পর্তুগিজ তারকার মোট গোল সংখ্যা ১১-তে গিয়ে পৌঁছেছে। একাধারে ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিআর সেভেন। ইউরো কাপে মোট ৯টি গোল করে শীর্ষ স্থানে ছিলেন ফরাসি লিজেন্ড। ২০০৪ সালে প্রথমবার ইউরো কাপ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ২০০৮, ২০১২, ২০১৬ সালেও পর্তুগালের হয়ে একই টুর্নামেন্ট খেলেন তিনি। গত ইউরো টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন সিআর সেভেন। ২০২১ সালের ইউরো কাপের প্রথম ম্যাচেই দুই গোল করে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রোনাল্ডো। সবমিলিয়ে নিজের কেরিয়ারে মোট পাঁচটি ইউরো কাপ খেলেছেন বা খেলছেন পর্তুগিজ তারকা। সব সংস্করণেই তিনি গোল করেছেন। যে রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবলারের নেই।

যে যে রেকর্ড গড়তে পারেন

যে যে রেকর্ড গড়তে পারেন

পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে আন্তজার্তিক গোল সংখ্যার নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে থাকা ইরানের আলি দায়েই দেশের হয়ে ১০৯টি গোল করেছেন। চলতি ইউরো কাপেই সেই রেকর্ড ভেঙে দিতে পারেন সিআর সেভেন। কেবল গোলের নিরিখে নয়, গোল করানোর ক্ষেত্রেও ইউরো কাপে শীর্ষ সারিতে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি টুর্নামেন্টের পাঁচ সংস্করণ মিলিয়ে মোট চার বার সতীর্থকে গোল করার ক্ষেত্রে সাহায্য করেছেন। পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সংখ্যার নিরিখে তিনি ইউরোপীয় তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। প্রথম স্থানে থাকা স্পেনের সার্হিও রামোসকে (দেশের হয়ে ১৮০ ম্যাচ) টপকে যাওয়ার সুযোগ সিআর সেভেনের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+